হাওড়া ও শালিমার স্টেশন থেকে মহিলা সহ ৪ রোহিঙ্গাকে ধরল জিআরপি

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া ও শালিমার রেল স্টেশন থেকে ৪ জন রোহিঙ্গাকে ধরল জিআরপি। এদের মধ্যে একজন মহিলা ও এক নাবালক রয়েছে। ধৃত ৪ জন হল মহম্মদ আলম, দিলাদার বেগম, রিয়াজুল আলম ও রবিউল আলম। আলমকে হাওড়া স্টেশন(Howrah Station) চত্বর থেকে ও বাকি ৩ জনকে শালিমার স্টেশন থেকে ধরা হয়। আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি শিবিরে এসেছিল। সেখান থেকে ভারতে এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে যাচ্ছিল।

শালিমার থেকে ধৃত ৩ জন বাংলাদেশের কক্সবাজার এলাকায় শরণার্থী শিবিরে থাকত। রবিউলয়ের বয়স ১২। তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে। তাদের কাছে পাসপোর্ট সহ ভারতে আসার বৈধ কোনও কাগজপত্র ছিল না। দিলাদার বেগমের দাবি তাকে চোখ বেঁধে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। তবে কিভাবে এবং কি উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল তা স্পষ্ট নয়। ঘটনার পুলিশি তদন্ত চলছে। সরস্বতী পুজোর দিন ব্যস্ত হাওড়া ও শালিমার স্টেশন(Salimar Station) থেকে পরপর রোহিঙ্গা ধরা পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনিক মহলে।

কাদের মাধ্যমে চোরাপথে এই রোহিঙ্গারা কক্সবাজার ও বাংলাদেশের অন্যান্য ক্যাম্প থেকে ভারতে প্রবেশ করেছে তা জানার চেষ্টা করছে পুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন বাংলায় কথা বলতেই পারেনা। ধৃত চারজন দিকে হেফাজতে নিয়ে হাওড়া জিআরপি(Howrah GRP) পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনার পর হাওড়া ও শালিমা স্টেশনে নজরদারি আরো জোরদার করা হয়েছে। ধৃতদের সঙ্গে আর কেউ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা