চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘রোজ ডে’-তে বাজারে গোলাপের দাম আকাশছোঁয়া, কিনতে ভিড় ক্রেতাদের

নিজস্ব প্রতিনিধি : বসন্তের আবহাওয়ায় শুরু ভ্যালেন্টাইন সপ্তাহের। ভালবাসার এই সপ্তাহের সূচনা হচ্ছে শনিবার রোজ ডে দিয়ে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন বিক্রি হচ্ছে লাল, হলুদ, সাদা, পিঙ্ক গোলাপ। তবে টকটকে লাল রঙের গোলাপের চাহিদা বেশি। বাজার বিশেষে গোলাপের দামও ভিন্ন। 

ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। এই সময়ে গোলাপের দাম অনেকটাই বৃদ্ধি পায়। খোলা বাজারে এক এক পিস গোলাপের দাম উঠেছে ৪০ থেকে ৪৫ টাকা। যেই গোলাপ অন্য সময়ে এর থেকে অনেক কম দামে পাওয়া যায়। এই ৪০ ও ৪৫ টাকায় গুচ্ছ গুচ্ছ গোলাপ কেনা যায় অন্য সময়। ফেব্রুয়ারি মাসে তার দাম আকাশছোঁয়া।

শহর কলকাতার বিভিন্ন মার্কেটে এদিন গোলাপে হাত দিলে ছ্যাঁকা খেতে হচ্ছে। ৫০, ৬০ টাকার নিচে কোথাও পাওয়া যাচ্ছে না গোলাপ। মানিকতলা বাজার থেকে শুরু করে লেক মার্কেট সহ শহরের ছোট বড় সব বাজারে গোলাপের দাম আকাশছোঁয়া। বাজারে সব থেকে হিট বেঙ্গালুরু গোলাপ। তারপরেই রয়েছে পুনের গোলাপ। সাদা গোলাপের দামও অনেক বেশি। ফেব্রুয়ারি মাসে গোলাপের দামে কোন দরদাম চলে না।

শনিবার সকাল থেকে মল্লিক ঘাট বাজার নিউ মার্কেট শ্যামবাজার সল্টলেক গড়িয়াহাট নিউটাউন সব জায়গাতেই ক্রেতাদের ভিড়। ব্যবসায়ীরা জানিয়েছেন, বেঙ্গালুরু ও পুনের গোলাপের চাহিদা সবথেকে বেশি। লোকাল গোলাপ দিয়ে তৈরি একটি বুকের দাম ৩০০ টাকা। কিন্তু বেঙ্গালুরু গোলাপ বিয়ে তৈরি করা হলে তার দাম উঠছে ৬০০ থেকে ৯০০ টাকা। তবে বেঙ্গালুরু গোলাপি কোন সুবাস নেই। সেখানেই বাংলার গোলাপে হয়েছে মন মাতানো সুবাস।

Published by:

Share Link:

More Releted News:

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ