জঙ্গল থেকে বেরিয়ে এক লাফে মৎস্যজীবীকে খুবলে খেল রয়্যাল বেঙ্গল

Share:

নিজস্ব প্রতিনিধঃ বর্তমানে বাঘ এবং মানুষের মধ্যে প্রতিনিয়ত খণ্ডযুদ্ধ চলছে  কুলতলিতে। এই আবহে এবার বৈঠভাঙির জঙ্গলে  কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন বছর ২২- এর বর্ণধর মণ্ডল। এই ঘটনার জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

স্থানীয়রা জানিয়েছেন, বর্ণধর সহ পাঁচজন কাঁকড়া ধরার জন্য এদিন  জঙ্গলে যান।   নৌকা থেকে কাঁকড়া ধরতে খাঁড়িতে নামতেই  বর্ণধরের ওপর ঝাপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার । সঙ্গীরা বাঘের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেও প্রাণে বাঁচাতে পারেনি। দেহটি আপাতত কুলতুলি ব্ললের গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বন দফতরের আধিকারিকেরা ।

উল্লেখ্য, জীবন-জীবিকার তাগিদে কাঁকড়া ধরতে যান সুন্দরবন এলাকার বহু বাসিন্দা। আর তাতেই বিপদ ঘনিয়ে এল বিপদ। বলা বাহুল্য, গত ১৫ ডিসেম্বর হেড়োভাঙার জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের কবলে পড়েছিলেন  শ্রীপদ মিস্ত্রি।  সঙ্গীদের সামনে থেকে গভীর জঙ্গলে টেনে তাঁকে নিয়ে যায়  রয়্যাল বেঙ্গল টাইগার।  এরপর থেকেই খোঁজ মেলেনি শ্রীপদের। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল একই বাঘের হামলার ঘটনা। আর তাতেই কার্যত আতঙ্কে রাত কাটাচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা ।

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের