জল কাদা মেখে নদীর চরে দুই বাঘের লড়াই, ক্যামেরাবন্দি করলেন পর্যটক

একটি নয়, দুটি বাঘকে লড়াইরত অবস্থায় দর্শন পেলেন ওই পর্যটকরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন তাঁরা। মুহূর্তে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে

Share:

নিজস্ব প্রতিনিধি: দখিন রায়কে একবার দর্শন করার কামনা নিয়ে তার খাসতালুক সুন্দরবনে আসেন পর্যটকরা। তাকে দর্শনের বিরল সুযোগ বেশিরভাগ পর্যটকের কপালে জোটে না। খুব কম সংখ্যক মানুষ ঘুরতে গিয়ে তার দেখা পান ম্যানগ্রোভের অরণ্যে। সম্প্রতি একদল পর্যটককে দেখা দিল রয়্যাল বেঙ্গল টাইগার। একটি নয়, দুটি বাঘকে লড়াইরত অবস্থায় দর্শন পেলেন ওই পর্যটকরা। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন তাঁরা। মুহূর্তে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।

চলতি সপ্তাহে কলকাতা থেকে সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন একদল পর্যটক। সুন্দরবনের দো বাঁকি জঙ্গলে নদীর বুকের উপর দিয়ে নৌকো চেপে যখন ওই পর্যটকের দল ঘুরে বেড়াচ্ছিল সেই সময় দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের। সঙ্গে সঙ্গে পড়ে পাওয়া চোদ্দ আনার মতো এই দৃশ্য হাতছাড়া করতে চাননি তারা। তৎক্ষণাৎ ক্যামেরাবন্দি করেন দৃশ্য। প্রায় এক মিনিটের বেশিক্ষণ ধরে ভিডিও করেন দুই বাঘের লড়াই।

ভিডিওতে দেখা যায়, ম্যানগ্রোভের অরণ্য শেষ হয়েছে নদীর সীমান্তে এসে। ভাঙাচোরা নদীর পাড়ে এসে লাগছে নোনাজলের ছলাত ছলাত ঢেউ। সেখানেই একটি বাঘ জল কাদা মেখে নদী থেকে উঠে আসছে পাড়ের দিকে। সেই বাঘটি যখন পাড়ে উঠছে আচমকা সেই সময় ম্যানগ্রোভের জঙ্গল থেকে আরও একটি বাঘ গুটি গুটি পায়ে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে তার উপর। শুরু হয় দুই বাঘের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণের পালা। একসময় দুটি শার্দুল লড়াই করতে করতে নদীর জলে পড়ে হাবুডুবু খেতে থাকে। কিছুক্ষণ পর লড়াইয়ে বিরতি দিয়ে ধীরে ধীরে আবার দুই প্রাণী নদীর চরে উঠে আসে। মিলিয়ে যায় ম্যানগ্রোভের জঙ্গলের গভীরে। এদিকে জোড়া বাঘের দর্শন পেয়ে খুশি ওই পর্যটক দল।

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল