প্রধানমন্ত্রীর মালদহ সফরের প্রাক্কালে গরিব মানুষের উপর নির্মম লাঠিচার্জ, প্রতিবাদে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শনিবার মালদহে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করতে আসছেন তিনি। আর এই মোদির সভা ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কারণ প্রধানমন্ত্রীর সভা হবে বলে মালদহ স্টেশন এবং সংলগ্ন জায়গায় বসবাসকারী বাসিন্দাদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেখানে অসহায় গরিব মানুষের উপর আরপিএফ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই নিয়ে এখন তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। আর এই ঘটনার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস।

এদিকে বাংলায় নির্বাচন থাকলেই কেন্দ্রীয় নেতা–মন্ত্রীদের দেখা যায়। তার মধ্যে প্রধানমন্ত্রীর এই দু’‌দিনের সফরকে ঘিরে তৈরি হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে বিশেষ নিরাপত্তা বাহিনী মালদহ স্টেশন চত্বর দখলে নিয়েছে। আর তার মধ্যেই আরপিএফ মানবিকতার চরম অবমাননা করল। মারধর থেকে শুরু করে লাঠিচার্জ করার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষজন বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস।

 

অন্যদিকে এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই ভিডিও এবং প্রতিবাদ পোস্ট করা হয়েছে দলের ফেসবুক পেজে। যদিও এই নিয়ে কোনও বিজেপি নেতা–মন্ত্রী মুখ খোলেননি। সুতরাং আবার বাংলা বিদ্বেষী মনোভাবের অভিযোগ তোলা হচ্ছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘‌নরেন্দ্র মোদি কি নিজেকে রাজা–বাদশা ভাবছেন? তাই বোধহয় ওনার যাত্রা পথে সাধারণের ঠাঁই নেই। ইতিহাস বারবার দেখিয়েছে, স্বৈরাচারী শাসকরা এমনই হয়।’‌

এছাড়া রাজ্যে এখন এসআইআর চলছে। তা নিয়ে বিস্তর হয়রানির শিকার হয়েছেন বাংলার নাগরিকরা। তার উপর বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। তাতে প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। এই আবহে মালদহ স্টেশনে গরিব মানুষদের উপর অত্যাচার নতুন মাত্রা যোগ করল। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ করে লেখা হয়েছে, ‘‌প্রধানমন্ত্রীর সফরের নামে মানবিকতার চরম অবমাননা মালদায়! স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা অসহায় গরিব মানুষের উপর আরপিএফ–এর নির্মম লাঠিচার্জকে ধিক্কার জানাই। সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়ার বদলে তাঁদের উপর এই অমানবিক অত্যাচারই কি বিজেপির ‘সবকা সাথ, সবকা বিকাশ?’‌

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!