রেল স্টেশন ও সেতুতে চিরুনি তল্লাশি, চলছে মাইকিং, সাবধান করতে ব্যবস্থা গ্রহণ

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : পহেলগাঁও হামলার পর থেকে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজ্যেও কড়া নিরাপত্তা জারি রয়েছে। রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরপিএফ এবং জিআরপিএফ কড়া অবস্থান নিয়েছে। দিন হোক বা রাত সব ট্রেনেই চলছে চিরুণী তল্লাশী। পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে, ট্রেনে বা স্টেশনে কোনও সন্দেহজনক জিনিস দেখলেই দ্রুত খবর দিতে হবে আরপিএফ-কে।

সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্ক থাকার কথা বলে মাইকিং-ও চলছে। স্টেশনে এবং ট্রেনের ভেতর ঢুকে মাইকিং করতে দেখা গিয়েছে জলপাইগুড়ি রোড স্টেশন আরপিএফ-র আধিকারিকদের।

একদিকে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে ভারতের। পহেলগাঁও ঘটনার পর থেকে পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক খুব ভালো নয়। সেই কারণে দেশের নিরাপত্তার জন্য সীমান্তে নজরদারী বাড়ানো হয়েছে। বাংলা, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, অসমের সীমান্তে রয়েছে বাংলাদেশ বর্ডার। এই সীমান্ত এলাকা দিয়ে যেসকল যাত্রীবাহী ট্রেন যাতায়াত করে তার ওপর বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।পহেলগাঁও হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার। রাজ্যেও কড়া নিরাপত্তা জারি। রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কড়া অবস্থান আরপিএফের।

সীমান্ত এলাকার ট্রেনগুলোতে চলছে চিরুণী তল্লাশি। নামানো হয়েছে স্নিফার ডগ। কোনও রকম অশান্তি এড়াতে দুর্ঘটনা-হামলা রোধ করতে কড়া ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরপিএফ সূত্রে খবর, সাম্প্রতিক পরিস্থিতির ওপর নজর রেখে বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে উপর মহল থেকে। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকার রেল স্টেশন ও সেতুগুলিতে বাড়তি টহলের ব্যবস্থা করা হয়েছে। সবরকম পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত ভারত।

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে

তিনমাস আগে স্বামীর মৃত্যু, ঘরে পরপুরুষের সঙ্গে বিধবাকে দেখেই খুঁটিতে বেঁধে চুনকালি মাখাল স্থানীয়রা

খারাপ আবহাওয়া, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানসলু অভিযান স্থগিত

‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক’, হুমায়ুন-সায়ন কাণ্ডে মুখ খুললেন দিলীপ ঘোষ

মাত্র ৪ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান! বিশ্ব রেকর্ড ৬ বছরের খুদের, ভাইরাল ভিডিও

ফুলশয্যার পরের দিন সকালে উদ্ধার নবদম্পতির দেহ, কি ঘটেছিল বন্ধ ঘরে?

অশান্তির জেরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলার নলি কেটে খুন করল পিশাচ স্বামী

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

আইআইটি-বম্বেতে পড়ুয়ার মৃত্যুর তদন্তে নয়া মোড়, ছুটিতে পাঠানো হল অভিযুক্ত অধ্যাপক ডুল্লাকে

গাড়ির ভিতরে ভারতীয় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার, নিখোঁজ স্ত্রী-পুত্র

মান বাঁচালেন মানু, এশিয়াডে ভারতীয় শ্যুটারদের স্বপ্নভঙ্গ

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার