বিজেপি সরকারের মন্ত্রীদের নাম ঠিক করতে বৈঠক ডাকল আরএসএস, শুভেন্দু–শমীককে ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার সকাল থেকেই সক্রিয় হয়ে উঠল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বাংলায় সরকার পরিবর্তন হয়েছে। নবগঠিত সরকারের বাকি মন্ত্রী–প্রতিমন্ত্রীদের নাম ঠিক করতে বৈঠক ডাকল আরএসএস। এটি রাজনৈতিক উইং বিজেপির। সরাসরি রাজনীতির সঙ্গে যোগ না থাকলেও, বিজেপিকে ‘সঠিক পথে চলতে’ পরামর্শ দেয় আরএসএস। তাই আজ রবিবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে ডাকা হয়েছে। প্রথম বিজেপি সরকারের প্রতি পশ্চিমবঙ্গের অফুরান প্রত্যাশা। তাই মন্ত্রিসভার সদস্য ঠিক করতে সতর্ক পদক্ষেপ নিতেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে।

এদিকে এই বৈঠকে আদি বিজেপি এবং সংঘ ঘনিষ্ঠদের অগ্রাধিকার দেওয়া হবে বলে সূত্রের খবর। দ্রুতই শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। ওই সম্ভাব্য মন্ত্রীদের সেই তালিকার ‘খসড়া’ চূড়ান্ত করতেই গুরুত্বপূর্ণ এই বৈঠক ডাকা হয়েছে। বিজেপি সূত্রে খবর, পদ্ম প্রতীকে জয়ী একগুচ্ছ প্রার্থীর নাম নিয়ে আলোচনা চলছে। যাঁদের মধ্যে অনেকের রাজ্যের মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাম তাপস রায়। পরিষদীয় বিষয়ে বিপুল অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দান করেন তিনি। উত্তর কলকাতা কেন্দ্র থেকে হেরে গেলেও এবার বিধানসভা নির্বাচনে জিতেছেন। বিজেপির মন্ত্রিসভায় অভিজ্ঞতার অভাব রয়েছে। যা পূরণে তাপস রায় অন্যতম ভূমিকা নিতে পারেন।

অন্যদিকে বামফ্রন্ট সরকারের জমানায় পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী ছিলেন বঙ্কিম ঘোষ। ২০১৮ সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন। ২০২১ এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে চাকদহ বিধানসভা থেকে জয়ী হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বঙ্কিম ঘোষকে তাঁর অভিজ্ঞতার জন্য কাজে লাগানো হতে পারে। এমনটাও শোনা যাচ্ছে। স্বপন দাশগুপ্ত মন্ত্রীর দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে উচ্চশিক্ষিত ভদ্র বাঙালি হিসেবে অন্যতম স্বপনবাবু। মোদি–শাহের আস্থাভাজন হিসেবে পরিচিত স্বপনবাবু আগে রাজ্যসভার সাংসদও ছিলেন। তাই বড় দফতর দেওয়া হতে পারে।

এছাড়া মহিলা মুখকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে খবর। মহিলা মুখ হিসেবে সামনে আনা হচ্ছে উত্তরবঙ্গের শিখা চট্টোপাধ্যায় ও রেখা পাত্রকে। ২০২১ সালে ডাবগ্রাম–ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট গৌতম দেবকে হারিয়ে দিয়েছিলেন শিখাদেবী। আবার জিতে এসেছেন তিনি। সন্দেশখালি কাণ্ডে নাম উঠে আসে রেখা পাত্রের। মহিলা সশক্তিকরণে বিজেপির তুরুপের তাস হতে পারেন রেখা। এমনকী অর্জুন সিং, শঙ্কর ঘোষ, রীতেশ তিওয়ারি, শারদ্বত মুখোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, ভরত ছেত্রী, অম্লান ভাদুরি, জিতেন্দ্র তিওয়ারি, রুদ্রনীল ঘোষদের নাম নিয়েও কথাবার্তা চলছে বলে সূত্রের খবর।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ