চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিপিআইএম-এর পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় শাসকদল

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র দু’দিন বাকি রাজ্যে বিধানসভা নির্বাচনের। তার আগে সিপিআইএম-এর নির্বাচনী প্রচারের পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। এই ঘটনার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।

জানা গিয়েছে, সোমবার (২০ এপ্রিল) বিকেলে জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে বার হন জয়নগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক। প্রচার চলাকালীন তিনি দলীয় কর্মী-সমর্থকদের কাছে জানতে পারেন, উত্তর দুর্গাপুর অঞ্চলের গাজীপাড়া এলাকায় নির্বাচনী প্রচারের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, তাঁর সম্পর্কে অকথ্য ভাষায় দেওয়াল লেখা হয়েছে।

২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফায় নির্বাচন হবে ২৯ এপ্রিল। এই ভোট আবহে পোস্টার ছেঁড়াকে কেন্দ্র ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ম্যাজিস্ট্রেট সহ FST টিম। সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক বলেন, ‘২০২৬-এর নির্বাচণে তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে গিয়েছে। তাই তাঁরা বিরোধী প্রার্থীকে এইভাবে হয়রানি করছেন! তাঁর সম্পর্কে অপপ্রচারের চেষ্টা করছেন।’

প্রসঙ্গত, গতকাল (২০ এপ্রিল) বিজেপি’র পতাকা টাঙানো নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের তেতুলআটি এলাকায় পতাকা টাঙানো নিয়ে শুরু হয় বচসা, যা মুহুর্তে গড়ায় সংঘর্ষে। পুলিশের তদন্ত শুরু হতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

Published by:

Share Link:

More Releted News:

জীবিত থেকেও মৃত, বন্ধ বার্ধক্য ভাতা, অনাহারের দিন কাটছে নদিয়ার বৃদ্ধ দম্পতির

মেয়ের হয়ে প্রচারে বেরিয়ে রাস্তার মাঝে যা করলেন মমতা ঠাকুর, প্রশংসা এলাকাবাসীর

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

‘ক্ষমতায় এসে SIR-এ বাদ পড়া গোর্খাদের নাম বেছে বেছে ভোটার লিস্টে তুলব,’ আশ্বাস শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ