রূপনারায়ণ নদী গর্ভে তলিয়ে গেল তিনটি মাটির বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর ও ধুপগুড়ি: রূপনারায়ণ নদী গর্ভে তলিয়ে গেল তিনটি মাটির বাড়ি।আরো বেশ কয়েকটি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা । চরম দুশ্চিন্তায় নদী পাড়ের বাসিন্দারা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ পঞ্চায়েত সমিতির রানিচক(Ranichak) সংগ্রাম পাড়ার। রূপনারায়ণ নদীর পাড়ে কয়েক পুরুষ ধরে বসবাস করছেন সংগ্রাম পাড়ার বাসিন্দারা।

সংগ্রাম পাড়ায় ১০ বাড়ি ।তার মধ্যে তিনটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে, আরো কয়েকটি বাড়ির অবস্থা আশঙ্কা জনক,জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে রূপনারায়ণ নদীর পাড়ে বসবাস করছেন তারা। চাইছেন সরকার তাদের বসবাসের জন্য একটু জায়গা সহ বাড়ির ব্যবস্থা করুক। এদিকে শীতের সকালের বিধ্বংসী আগুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে(Dhupguri)।

সাতসকালে বিধ্বংসী আগুনের ঘটনা ঘটে ধুপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮ জাতীয় সড়কের হরিমন্দির এলাকায় একটি গোডাউনে। আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ হরিমন্দির এলাকার একটি গোডাউনে আগুন লাগে। কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় ।তবে ঘটনাস্থলে দমকলে(Fire Brigade) দুটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে সেই গোডাউনে প্লাস্টিকের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে পুরনো গাড়ির যন্ত্রাংশ থাকায় আগুন বড় আকার ধারণ করে নি। যার জেরে আগুন নিয়ন্ত্রণে আনা দমকলের তরফে অসম্ভব হয়ে পড়ে।কনকনে শীতের সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়িতে। ঘটনাস্থলে উপস্থিত হয় ধুপগুড়ি থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং