Big Breaking প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে

রবি সকালে জীবন যুদ্ধের লড়াইয়ে হার মানলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। রবি সকালে মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। তাঁর মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। রবি সকালে হার মানলেন তিনি জীবন যুদ্ধের লড়াইয়ে। তিনি রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। রবি সকালে মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। তাঁর মৃত্যুতে টুইট করে শোকবার্তা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মন্ত্রী এবং মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে রাজ্যের অন্যতম বর্ষীয়াণ নেতা ছিলেন। রাজনৈতিক জীবন বরাবরই উত্তর কলকাতা কেন্দ্রিক। সত্তরের দশকের শেষের দিক থেকে মানিকতলা-বড়তলা এলাকায় রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। এলাকার তৎকালীন সবচেয়ে প্রভাবশালী কংগ্রেস নেতা অজিত পাঁজার অনুগামী বলে পরিচিত ছিলেন সাধন। ১৯৮৪ সালের ডিসেম্বরে লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর-পূর্ব আসন থেকে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন অজিত। তার পরেই বড়তলার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন। ১৯৮৫ সালের মার্চে বড়তলা বিধানসভার উপনির্বাচন হয়। সেই নির্বাচনেই সাংসদ অজিত ও রাজেন্দ্রকুমারীর সমর্থনে প্রার্থী হয়ে জয়লাভ করেন সাধন। সেই থেকে টানা ন’বার রাজ্য বিধানসভার সদস্য হয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ বিধানসভায় কেবলমাত্র সুব্রত মুখোপাধ্যায়ই তাঁর থেকে বেশি বার বিধায়ক হয়েছেন। ১৯৮৫ থেকে ২০০১ পর্যন্ত ছিলেন কংগ্রেসের বিধায়ক। ২০০১ থেকে আমৃত্যু তৃণমূলের বিধায়ক।

একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই অসুস্থ ছিলেন সাধনবাবু। তবু তার মধ্যেই তিনি সামলেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরও। বছর দশেক আগে তাঁর কিডনি প্রতিস্থাপিত করতে হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের সময়েই একবার তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। ফের নামেন তিনি ভোটের লড়াইয়ে। মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকেই তিনি ২০,২৩৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে পরাস্ত করেন বিজেপি-র কল্যাণ চৌবেকে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে তাঁকে মন্ত্রী করলেও তাঁর অসুস্থতার কথা মাথায় রেখে তাঁকে কোনও দফতরের দায়িত্ব দেননি। দেখা যায় জুলাই মাসে ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে মুম্বইয়ের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এদিন সকালে তাঁর মৃত্যু হয়।

এদিন সাধনবাবুর মৃত্যুর খবর প্রথমে তাঁর মেয়ে শ্রেয়া পাণ্ডে ফোন করে জানান উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপবাবু সেই খবর এরপর জানান মুখ্যমন্ত্রীকে। তারপরেই টুইট করে শোকবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘আমাদের সিনিয়ার কলিগ, দলের নেতা ও ক্যাবিনেট মন্ত্রী সাধন পাণ্ডে আজ সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, পরিজন, অনুগামীদের জানাই গভীর সমবেদনা।’ জানা গিয়েছে এদিন বিকালের মধ্যেই সাধনবাবুর দেহ বিমানযোগে নিয়ে আসা হবে কলকাতায়। আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ