চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাগরদিঘির তরুণ শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরদিঘি: চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সাগরদিঘির তরুণ শ্রমিকের ।চেন্নাইয়ের কাসপাপুরামে(Kaspapurame) রাজমিস্ত্রীর কাজে গিয়ে অকালে প্রাণ গেল সাগরদিঘির পরিযায়ী শ্রমিকের । মৃতের নাম ইমরান শেখ(Imran Sk.) । পরিবারের একমাত্র উপার্জনকারী এই যুবকের অকাল মৃত্যুতে দিশেহারা পরিবার । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় দিনভর রাজমিস্ত্রীর কাজ সেরে বাসায় ফেরেন ইমরান । এরপর স্নান করার সময় অসাবধানতাবশত খোলা একটি বিদ্যুতের তারে হাত লাগতেই মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমরান । বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পাশে একটি জলাশয় পড়ে যান ইমরান।তড়িঘড়ি সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ।

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙা অঞ্চলের মসামাড়া ডাঙাপাড়ার বাসিন্দা ইমরান ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয় ছিল । অল্প বয়সেই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল । গত পাঁচ বছর ধরে সে চেন্নাইয়ে(Chennai) রাজমিস্ত্রির কাজ করত। পরিবারে তার মা-বাবা স্ত্রী এবং বড় দাদা রয়েছে।মরদেহ বাড়িতে ফিরিয়ে আনতে এখন প্রশাসনের বিভিন্ন দফতরে ছুটছেন পরিবারের সদস্যরা । পরিবারের এক মত রোজগেরে যুবকের এইভাবে অকাল মৃত্যু হওয়ায় হতাশায় ভুগছেন সকল সদস্যরা। গ্রামবাসীরা প্রত্যেকেই ওই যুবকের অকাল মৃত্যুতে শোকাহত। গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া।

ইতিমধ্যেই একাধিক পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এসেছেন। ভিন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এলে তাদের মাসিক ৫ হাজার টাকা করে অনুদান দিতে ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করা এবং তাদের স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া সমস্ত কিছু করবে রাজ্য সরকার। তবে পরিযায়ী শ্রমিকদের নির্দিষ্ট portal -এ নাম নথিভুক্ত করতে হবে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির