সাগরদত্ত মেডিক্যাল হাসপাতালে দালাল চক্র, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি হাসপাতালে হয়ে থাকে বিনা পয়সায় চিকিৎসা। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে হলে রোগীর পরিবারকে দিতে হবে ১০ হাজার টাকা। এমন দালাল চক্র চলছে কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, ওই হাসপাতালে ভর্তি হতে গেলে লাগছে হাজার হাজার টাকা ।

এই অভিযোগ পেয়েই তৎপর হয়ে ওঠে কামারহাটি থানার পুলিশ। ইতিমধ্যেই এই দালালচক্রের সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত হলেন নাদিম আহমেদ। জানা গিয়েছে, রোগীর পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার সময় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে। ইতিমধ্যেই নাদিমকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রের  সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত ।

পুলিশ সূত্রে খবর, বহুদিন ধরে সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চলছে দালাল চক্র। মাঝে এটি বন্ধ হয়ে যায়। তবে ফের এই দালাল চক্র শুরু হয়েছে। আর এই দালালরা হাসপাতালের চিকিৎসার জন্য রোগীর পরিবারের কাছ থেকে নিয়ে থাকে হাজার হাজার টাকা। আর তা  নিয়ে বারবার সরব হয়েছে রোগীর পরিবার।  বর্তমানে দালাল চক্রের খবর পেয়ে জোর কদমে তদন্তে নেমেছে কামারহাটি থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের