শাহজাহানের তিনটি দামি গাড়ি নিলাম করার পর তার বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করবে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির এক সময়ের বেতাজ বাদশা শেখ শাহজাহানের তিনটি গাড়ি এবার নিলাম করার প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি। সন্দেশখালিতে(Sandeshkhali) তল্লাশিতে গিয়ে ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়া ও সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনায় শাহজাহানের(Sahazahan) তিনটি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি রেশন দুর্নীতির টাকায় নগদে কেনা হয়েছিল এই তিনটি গাড়ি। তাই ইডি গাড়িগুলি বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য এক কোটি টাকা। এই তিনটি গাড়ির মধ্যে রয়েছে একটি মাহিন্দ্রা থার, মাহিন্দ্রা স্করপিও এবং একটি হুটখোলা সুসজ্জিত জিপ। ওই গাড়ি তিনটি রাখা রয়েছে বর্তমানে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ভিতরে।

গাড়িগুলি নিলাম করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির পক্ষ থেকে ইডির বিশেষ আদালতে আবেদন করা হয়েছে। গাড়িগুলোর মধ্যে হুটখোলা জিপে করে বিভিন্ন সময় ভিআইপিদের প্রচারে নিয়ে বেরোতেন শাহজাহান। গাড়িগুলোর প্রতিটিতে বিশেষ নম্বর প্লেট রয়েছে। যেসব সংখ্যাগুলি বেতাজ বাদশার পক্ষে শুভ সেইসব সংখ্যা মাথায় রেখে নাম্বার প্লেটগুলো নেওয়া হয়েছে বলে যে রায় শাহজাহান তদন্তকারী অফিসারদের জানিয়েছেন। নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত করা কোন সামগ্রী যদি পড়ে থেকে নষ্ট হয় বা বাজেয়াপ্ত করা কোন জিনিসের মূল্য যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে সেটা বিক্রি করে নিলামে পাওয়া টাকা ফিক্স ডিপোজিট করে রাখা যায়। শেখ শাহজাহান বর্তমানে অভিযুক্ত হিসেবে জেল বন্দী।

তার সেই টাকা ব্যবহার করা হবে উন্নয়নমূলক কাজে তিনটে গাড়ির পর শাহজাহানের যে সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে তাও নিলাম করা হবে বলে চিন্তা ভাবনা শুরু করেছেন ইডি অফিসাররা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রেশন দুর্নীতি মামলা তদন্তে ২০২৪ সালে ৫ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির সরবেরিয়ায় আধিকারিকরা শাহজাহানের বাড়িতে অভিযানে যান। কিন্তু সেখানে যাওয়ার পরেই ইডি আধিকারিকরা আহত হন ।আহত হন ইডির(ED) কয়েকজন অফিসার। ভাঙচুর করা হয় তাদের বেশ কয়েকটি গাড়ি। পরে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় শাহজাহান বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর শেষমেষ তাকে গত বছর ২৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়। তার কিছুদিন পর সরবেড়িয়া মার্কেটের পাশে একটি গ্যারেজ থেকে শাহজাহানের তিনটি দামি গাড়ি বাজেয়াপ্ত করে ইডি। এখন সেই গাড়িগুলি ধুলোয় ঢেকে রয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের কম্পাউন্ডে। গাড়িগুলিতে সাঁটানো রয়েছে ইডির বাজেয়াপ্ত করা নোটিশ নামা।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6