চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দখিল সায়গলের

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যেতে মরিয়া ইডি। তবে কেন্দ্রীয় সরকারের এই সংস্থা বারবার ধাক্কা খেয়েছে আসানসোল নিম্ন আদালত থেকে হাইকোর্টে। এবার তাহলে শরণাপন্ন হতে পারে সুপ্রিমকোর্টের। তাই আগে থেকেই সায়গলের আইনজীবী সুপ্রিম কোর্টে (SUPREME COURT) দাখিল করলেন ক্যাভিয়েট।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে সেই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে আজ, বুধবার। ফলে, ইডি এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও ‘একতরফা কোনও সুযোগ’ নিতে পারবে না। হবে না একতরফা কোনও শুনানি। পার্টি করতেই হবে সায়গলকে।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মঙ্গলবার এই মামলার শুনানি পর্ব চলে। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে এদিন বিচারপতি ইডির আবেদন খারিজ করে দেয়। গত শুক্রবার আসানসোল জেলে দীর্ঘ চার ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর গরু পাচার মামলায় সায়গল হোসেনকে (Saigal Hossain) গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(Enforcement Directorate) আধিকারিকরা। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদে সহযোগিতা না করায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।

প্রসঙ্গত, সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে আদালতের নির্দেশে জেলে ছিলেন সায়গল হোসেন। সেই জেলবন্দি সায়গলকে শুক্রবার আবার গ্রেফতার করে ইডির তদন্তকারীরা। এরপর সায়গলকে আসানসোল আদালতে তোলে ইডি। যদিও আসানসোল আদালত এই গ্রেফতারিকে মান্যতা দেয়নি। এরপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। যদিও কলকাতা হাইকোর্টেও মুখ পুড়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ