সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ বিশেষ সিবিআই আদালতের

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করে দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

মঙ্গলবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সায়গলের হোসেনের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানায়। এদিন আদালতে সায়গলের আইনজীবীর তরফে বলা হয়, একাধিকবার সায়গলকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছে। এক মাসের বেশি সময় ধরে তিনি হেফাজতে রয়েছেন। কিন্তু তদন্তে কোনও অগ্রগতি হচ্ছে না তাই সায়গলকে জামিন দেওয়া হোক। কিন্তু সিবিআইয়ের আইনজীবীর তরফে বলা হয়, এই মামলায় এখনও তদন্ত চলছে। একইসঙ্গে এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী কেস ডায়েরি দেখিয়ে এই মামলায় নতুন তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেন। সেই কারণে নতুন করে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মামলায় জেলে গিয়ে সায়গলকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতে দাবি করেন সিবিআই এর আইনজীবী। উভয়পক্ষের বক্তব্য শোনার পর এদিন বিচারক সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ করেন। আগামী ২২ তারিখ এই মামলার শুনানি। পরবর্তী ওই শুনানিতে সায়গল হোসেনকে আদালতে সশরীরে হাজির হতে বলে আদালত নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গত ২৯ জুন সায়গল হোসেনের ৬ মামাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।  নামে- বেনামে থাকা সম্পত্তির হিসাব খতিয়ে দেখতেই তলব করা হয়েছিল। এঁদের মধ্যে নিজাম প্যালেসে এসে হাজিরা দিয়েছিলেন ৩ জন। অনুপস্থিত থেকেছিলেন ৩ জন। অনুপস্থিতদের মধ্যে ১ জন সিবিআই দফতরে চিঠি দিয়ে জানিয়েছিলেন, অসুস্থ থাকার কারণে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। আর এবার সায়গলের জামিনের আবেদন খারিজ করে দিল সিবিআই।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড