সাঁকরাইলের সারেঙ্গায় পুকুর থেকে উদ্ধার গৃহবধুর দেহ, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া জেলার সাঁকরাইলের সারেঙ্গায় একটি পুকুর থেকে উদ্ধার হল এক গৃহবধুর দেহ। শুক্রবার পুকুরের জলে দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের নাম সুতপা ভক্তা(৩৫)। প্রায় ১৩বছর আগে সারেঙ্গা ভক্তাপাড়ার জহর ভক্তার সাথে বিয়ে হয় সারেঙ্গা(Sarenga) ব্রাহ্মণপাড়ার বাসিন্দা সুতপা ভক্তার। শুক্রবার সকালে ভক্তাপাড়ার একটি পুকুরে গৃহবধূ সুতপা ভক্তার(Sutapa Bhakta) দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশে খবর দিলে মানিকপুর থানার(Manickpur P.S.) পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,ওই দম্পতির মধ্যে মাঝে মাঝেই পারিবারিক অশান্তি হত। গৃহবধূর পরিবারের অভিযোগ ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। মৃতার বাবা নটন মুখার্জী জানান, তার মেয়ের মাথার পিছনে আঘাতের চিহ্ন আছে। তার মেয়েকে খুন করে জলে ফেলে দিয়েছে। তার মেয়ের দোষীর শাস্তির দাবি করেছেন। প্রতিবেশী তাপস পাল জানান ,সকালে আসার সময় দেখেন পুকুরে কেউ ভাসছে । মৃতার স্বামী জাহরকে ঘুম থেকে তুলে কয়েকজন মিলে দেহ পুকুর থেকে তুলে আনা হয় । দেহের মাথার পিছনে রক্ত দেখেন বলে জানান । পুলিশ জানায়, এদিন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা শুরু করা হয়েছে।

অন্যদিকে,শুক্রবার সকাল থেকে অঝোরে বৃষ্টিতে নাজেহাল হয়ে উঠেছিল মানুষ। আর অঝরে এই বৃষ্টির ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা(Bagnan P.S.) এলাকার বাঁকুড়দহ গ্রামে(Bakurdaha Village)। জানা গিয়েছে, স্থানীয় টোটা সামন্তের বাড়িটি এদিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পুকুরের ধারে তৈরি হওয়ায় এই বাড়ির ভিত আলগা হয়ে গিয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে হতাহতের কোন খবর নেই। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য