রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের অভিযোগে কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। হাসপাতালের পাঁচ কর্মী ও আধিকারিককে শোকজ করা হয়েছে। শুক্রবার রাতেই স্বাস্থ্যভবনের নির্দেশিকা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছায়।

শোকজ করা হয়েছে হাসপাতালের সিস্টার ইনচার্জ, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল সুপারিনটেনডেন্ট, অতিরিক্ত হাসপাতাল সুপার এবং স্টোর ইনচার্জকে। ওই দিনের ঘটনায় কীভাবে এই গাফিলতি ঘটল, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত রিপোর্টও চেয়েছে স্বাস্থ্যভবন। ঘটনার সূত্রপাত গত বুধবার। অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি রোগী মানসী দে-কে ভুলবশত মেয়াদ-উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসে। পরদিন, বৃহস্পতিবার স্বাস্থ্যভবন থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তকারী দল হাসপাতালের স্যালাইন সংরক্ষণ ব্যবস্থা, সরবরাহ প্রক্রিয়া, বিভিন্ন ওয়ার্ডে স্যালাইন পৌঁছানোর নিয়ম এবং নজরদারির দায়িত্বে কারা রয়েছেন, তা খতিয়ে দেখে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে তারা স্বাস্থ্যভবনে রিপোর্ট জমা দেয়। সেই রিপোর্টের ভিত্তিতেই পাঁচ জনকে শোকজ় করা হয়েছে। এদিকে, রোগিণীর ছেলে বিশ্বজিৎ দে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, এত বড় সরকারি হাসপাতালে এ ধরনের গাফিলতি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তদন্তে প্রকৃত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে।

আরও পড়ুনঃ চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

উল্লেখ্য, মেদিনীপুর মেডিক্যালে এর আগেও স্যালাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে স্যালাইন দেওয়ার পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয় মেদিনীপুর মেডিক্যালেই। আরও চার জনকে গ্রিন করিডর করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও এক প্রসূতির মৃত্যু হয়। বাকি রোগীরা সুস্থ হলেও এক নবজাতকের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পরও প্রশ্ন উঠেছিল হাসপাতালের স্যালাইন ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে। এবার ফের একই ধরনের অভিযোগ সামনে আসায় স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর