চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

Share:

নিজস্ব প্রতিনিধি: হু হু করে এগিয়ে যাচ্ছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। চিংড়িঘাটার কানেক্টরে পুলিশের অনুমতি না পাওয়ায় এতদিন অরেঞ্জ লাইনের কাজ থমকে ছিল। তবে এখন রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটা কানেক্টরে দ্রুত কাজ করছে আরভিএনএল। গত দুসপ্তাহ ধরে চিংড়িঘাটায় সুকান্তনগরে চলছে কাজ। সেই কারণে বন্ধ থাকছে চিংড়িঘাটা উড়ালপুল। গতকাল, শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে সেই রাস্তা। ঘুরপথে চলছে গাড়ি। আর সেই সময়ের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে গিয়েছে অরেঞ্জ লাইনে।

মুভেবল বিম রেক চিংড়িঘাটা সুকান্তনগরের ৩২৬ এবং ৩২৭ নম্বর পিলারকে রাস্তার উপর দিয়ে আড়াআড়ি ভাবে স্পর্শ করেছে। যার অর্থ মাঝে শুধু ৩২৮ আর ৩২৯ নম্বর পিলার জুড়ে গেলেই কবি সুভাষ থেকে সল্টলেক আইটি সেন্টার স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইনের এলিভেটেড করিডোরের সংযুক্তিকরণের কাজ শেষ হবে। এর পর আর এক দফায় কাজ হবে বেল জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। পরবর্তী বা তার পরের যে কোনও শুক্র থেকে রবি একইভাবে চিংড়িঘাটার কানেক্টরের একদিক বন্ধ রেখে সেই কাজ চলবে। তেমনটা হয়ে গেলেই অরেঞ্জ লাইনে কাজ প্রায় শেষের দিকে চলে আসবে। শুধুমাত্র বাকি থাকবে লাইন পাতার কাজ। আর সেটা করতে দুমাস লাগার কথা মেট্রো রেল কর্তৃপক্ষের। তাই হিসেব অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কবি সুভাষ থেকে সল্টলেক সেক্টর ফাইভ অর্থাৎ আইটি সেন্টার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা শুরু হতে পারে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। সেই লক্ষ্যেই দ্রুত কাজ করছে আরভিএনএল।

আরও পডুন: দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে দেওয়ার পরই ট্র্যাক বা লাইন পেতে দেওয়া ও সিগন্যালিং ব্যবস্থা তৈরি করে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। পুজোর আগে এই কাজগুলি শেষ করে, গোটা নভেম্বর মাসে ট্রায়াল রান চলবে। গ্রিন সিগন্যাল পেলেই ডিসেম্বর মাস থেকে কবি সুভাষ থেকে সল্টলেক সেক্টর ফাইভ বা আইটি সেন্টার পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা চালু করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান