সমপ্রেম থেকে বিয়ে, পরিবারের চাপে বিচ্ছেদ ২ যুবতীর

সম্পর্কের সূত্রপাত প্রায় ১ বছর আগে। ভার্চুয়্যাল প্লাটফর্মে পরিচয় হয়েছিল ২ যুবতীর। সেখান থেকেই প্রেম। অভিযোগ, মারধর করা হয়েছে এক যুবতীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইনি স্বীকৃতি জুটেছে সমপ্রেমে। সেই ইতিহাস দীর্ঘ লড়াইয়ের। তবে এখনও অতি স্বাভাবিক এই বিষয়ে ভ্রূ কোঁচকায় সমাজের। তাই ২ যুবতীর প্রেম, প্রেম থেকে বিয়ে শেষ পর্যন্ত পেল না পরিণতি। পরিবারের ‘বিচ্ছেদ’ রায় মেনে নিতে বাধ্য হলেন দু’জনেই।

সম্পর্কের সূত্রপাত প্রায় ১ বছর আগে। ভার্চুয়্যাল প্লাটফর্মে পরিচয় হয়েছিল ২ যুবতীর। সেখান থেকেই প্রেম (AFFAIR)। একজন দাদপুরের সাটিথান গ্রামের বাসিন্দা। অন্যজন বলাগড়ের গুপ্তিপাড়ার বাসিন্দা। ২ যুবতীর যাতায়াত লেগে থাকত একে অপরের বাড়িতে। বন্ধুত্বে আপত্তি ছিল না পরিবারের। তবে প্রেমের সম্পর্কে আপত্তি থাকবে, বুঝতে পেরেই তাঁরা বেছে নেন পালিয়ে বিয়ে করার পথ। তবু হেরে যেতে হল তাঁদের। পরিবার হারতে বাধ্য করল।

দু’জনেই বুঝতে পেরেছিলেন এই সম্পর্ক পরিবার মেনে নেবে না। তাই বাড়ি ছেড়ে পালিয়ে অন্য কোথাও সংসার পাতার পরিকল্পনা করেন তাঁরা। গত জুন মাসে এক যুবতী তাঁর মাকে জানিয়েছিলেন, কাজের খোঁজে বাইরে যাচ্ছেন। তারপর সোজা ঘর বেঁধেছিলেন প্রেমিকার সঙ্গে। আর ফিরে যাননি বাড়ি।

জানা গিয়েছে, হুগলি থেকে এক যুবতী পালিয়ে গিয়েছিলেন ব্যারাকপুরে। তারপর বিয়ে (MARRIAGE)। সিঁদুর দান, মালাবদল হয়েছিল। তবে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ছাড়তেই তা দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে একপক্ষের পরিবার হানা দেয় অপর যুবতীর বাড়ি। গুপ্তিপাড়ার গোসাইডাঙার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যরা ফিরিয়ে নিয়ে আসেন মেয়েকে। এমনকি ডেকে পাঠানো হয় অপর যুবতীর পরিবারকে। দাদপুরে দুই পক্ষের পরিবারের সদস্যরা বসেন ‘সালিশি সভা’য়। এরপরই দুই প্রেমিকা বাধ্য হন বিচ্ছেদে। অভিযোগ, মারধর করা হয়েছে এক যুবতীকে।

১৫ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি না করলেই বিপত্তি! বড় ঘোষণা কেন্দ্রের

হাইকোর্টে মেলেনি স্বস্তি! চোখের চিকিৎসায় বিদেশ যেতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক

ভাঙা পা নিয়েই ১৫০ কিলোমিটার ট্রাইসাইকেল চালালেন বৃদ্ধ, বাঁচার জেদে হার মানল যন্ত্রণা

ইটাহারে মর্মান্তিক পথদুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল ৩ শ্রমিকের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

শিক্ষককে খুন করে আত্মঘাতী ছাত্র, সাত সকালেই হাড়হিম কাণ্ড স্কুলে

ভারত-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিং শ্রীলঙ্কার, দলে থাকছেন না শুভমন গিল

স্বামীর ল্যাপটপ খুলতেই ‘আই লাভ ইউ’ মেসেজ, পরকীয়া ফাঁস হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন..

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ফেসবুকে এক মহিলার ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ, ৬.৩১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত কৃষক

বাজারে আসছে নয়া সংস্থা, ফুড ডেলিভারিতে কমতে পারে চার্জ

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা