এই মুহূর্তে

‘এসআইআর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না’, জ্ঞানেশকে চ্যালেঞ্জ ছুড়লেন শমীক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: যতক্ষণ না এসআইআরের কাজ সব সম্পন্ন হবে, ততক্ষণ নির্বাচন হবে না। জ্ঞানেশ কুমার যতই বলুন ,যা হয়েছে নির্বাচন হয়ে যাক ।ও বললে হবে না।নো এসআইআর, নো ভোট।সোমবার নির্বাচন কমিশনারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েএমনটাই বললেন শমীক ভট্টাচার্য(Samik Bhattacharya)।বিজেপির দেওয়া ফর্ম সেভেন যা জমা পরেছে, পুলিশ যা বাজেয়াপ্ত করেছে প্রত্যকটা খুঁটিয়ে দেখতে হবে। জ্ঞানেশ কুমারকে(Gaynesh Kumar) রবিবার রাতে এবং সোমবার সকালে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন থেকে আমরা বলে এসে ছিলাম আপনি আসুন। এসে দেখুন। উত্তর ২৪পরগনা যান। দক্ষিণ চব্বিশ পরগনা যান । বীরভূম যান ।মুর্শিদাবাদ যান। সরজমিনে এসে দেখুন। এতদিন এসে দেখেননি। এখন বুঝুন।এর আগে,রবিবার নির্ধারিত সময়েই বাংলায় ভোট, রাষ্ট্রপতি শাসনের জল্পনা ওড়ান সিইও মনোজ আগরওয়াল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও বলেছিলেন নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে। আশঙ্কার কিছু নেই। ৫ টা রাজ্যে নির্বাচন হবে। বাকি ৪ জায়গায় হবে আর বাংলায় কেন হবে না ? চিন্তার কোনো কারণ নেই। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছিলেন সিইও মনোজ আগরওয়াল(Manoj Agarwal)। এদিকে রবিবার শহরে পা রেখেছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক পর্ব শুরু নির্বাচনী আধিকারিকদের। সোমবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করে ভোট করার আগেই সমস্ত দিক খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। রবিবার সন্ধ্যায় কলকাতা পা রাখেন ফুল বেঞ্চের সদস্যরা। সোমবার সকালে কালীঘাটে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। মঙ্গলবার বেলুড় মঠে যাওয়ার কথা রয়েছে তাঁর। এদিকে অমীমাংসিত তালিকা না হওয়া পর্যন্ত ভোট না করার দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলি। ২৮ ফেব্রুয়ারি এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে যেখানে ৬০ লক্ষের নাম রয়েছে অমীমাংসিত তালিকায়। এই প্রসঙ্গে রবিবার সিইও জানিয়েছিলেন, বিচারপতিদের কাছ থেকে যেরকম ভাবে মিমাংসিত ভোটারদের নামের তালিকা আসবে সেইগুলি ১৫ দিন অন্তর না সপ্তাহে সাত দিন অন্তর কিভাবে প্রকাশিত হবে যে কমিটি করে দেওয়া হয়েছে তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন।

এদিকে,জ্ঞানেশ কুমারকে লাগাতার নিশানা করে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতার মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকে মুখ্য নির্বাচনী কমিশনারকে নিশানা করেছেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ভ্যানিশ কুমার আগে নিজের নাগরিকত্ব প্রমাণ করুন। নাগরিকত্ব দেখান ।আপনি ভারতের নাগরিক কিনা প্রমাণ দিন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে দিল্লি ফিরিয়ে দিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন জ্ঞানেশ কুমার। সূত্রের খবর অনুযায়ী রবিবার সন্ধ্যায় কলকাতায় পা রেখেই রবিবার রাতেই নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ কুমার। কলকাতায় পা রেখেই তুমুল বিক্ষোভের সম্মুখীন হতে হয় জাতীয় নির্বাচন কমিশনার সহ ফুল বেঞ্চের সদস্যদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে,প্রেমিকাকে হাঁসুয়ার কোপ মেরে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের

প্রচণ্ড গরমেও টানা চারদিন ধর্নায়, মমতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত অভিষেক

নিজেরটা ‘বিচারাধীন’ এবং দুই ছেলের নাম বাদ পড়ে যাওয়ায় মানসিক চাপে আত্মঘাতী গৃহবধূ

কমিশনের বৈঠকে হাজির হলেন না জাভেদ, ক্ষেপে লাল জ্ঞানেশ

‘বাদ যাওয়া ভোটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করবে মোদি সরকার’, বিস্ফোরক দাবি অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ