শুধু মার্চ মাস আসতে দিন, অমিত শাহ বুঝিয়ে দেবেন, হুঁশিয়ারি দিলেন শমিক ভট্টাচার্য

Share:

নিজস্ব প্রতিনিধি,বিধাননগর: স্বাধীন ভারতের অমিত শাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। বুঝিয়ে দেবেন তিনি । শুধু মার্চ মাস আসতে দিন । বৃহস্পতিবার সল্টলেকে দলীয় সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য(Samik Bhattacharya)। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ (Amit Sha)থেকে সাবধান থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছিলেন। সেই পরিপেক্ষিতেই বৃহস্পতিবার শমিক ভট্টাচার্য এই মন্তব্য করেন। বৃহস্পতিবার বৈঠকে যোগদান করতে সল্টলেকে বিজেপি অফিসে আসেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ত্রিপুরার তৃণমূল প্রতিনিধি দল যাওয়া প্রসঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতি বলেন,পলিটিক্যাল ট্যুরিজম এ গেছে তৃণমূল সেখানে। যাচ্ছে কেক কাটছে, খাচ্ছে । নাটক করতে গেছে ।

ত্রিপুরায় রাজ্যপাল এর সঙ্গে দেখা করার আবেদন তৃণমূল এর। শমিক ভট্টাচার্য বলেন,বিপ্লব দেবকে জুতো মারুন পাথর চুড়ুন এটাই তো আপনাদের সংস্কৃতি ।নাগরাকাটার ঘটনায় ৪ জন গ্রেফতার প্রসঙ্গে শমিক ভট্টাচার্য বলেন,সবটাই তো তৃণমূল পরিকল্পনা । বাংলাদেশী ও রোহিঙ্গাদের দিয়ে হামলা চালানো হয়েছে। সেটা সবটাই মানুষ জানে। মানুষ জবাব দেবে নির্বাচনে অপেক্ষা করুন। এতো দেরি হল গ্রেফতারিতে এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,হামলার সময়ও তো পুলিশ ছিল। পুলিশের সামনেই হামলা হয়েছে। তাই গ্রেফতার করতে দেরি। তৃণমূলের প্ল্যান অনুযায়ী জিহাদীরা আক্রমণ করেছে সেদিন। মারের পাল্টা মারের নিদান , হবে কী? শমীক ভট্টাচার্য বলেন,ওটা আমাদের সংস্কৃতি নয়। মানুষ তিনবার নরেন্দ্র মোদিকে কেন্দ্রীয় সরকারের দায়িত্ব দিয়েছে। মানুষ এর জবাব দেবে।

অমিত শাহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন,স্বাধীন ভারতের অমিত সাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী। বুঝিয়ে দেবেন তিনি ।শুধু মার্চ মাস আসতে দিন ।রাজ্যের পর্যবেক্ষক হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৃহস্পতিবার বৈঠকে যোগ দেন। দুর্গাপুজো মিটতেই গেরুয়া শিবির তৎপর হয়ে উঠেছে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে কিভাবে পরিচালনা করা হবে তার রণকৌশল ঠিক করতে।

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা