সামসেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ: মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জে চাষের জমি থেকে ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধার। সোমবার সকাল সকাল বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে রয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, রবিবার রাতেই সামশেরগঞ্জ থানার অন্তর্গত ভবানীবাটি হাটপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় বোমা পরে থাকার খবর আসে। খবর পেয়ে তারপরেই তড়িঘড়ি ছুটে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ।

তল্লাশি চালাতেই চাষের জমি থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনার পর থেকেই বোমা রাখার স্থান ঘিরে রেখেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে(Bomb Squard)। সোমবার সকাল থেকেই নতুন করে আশেপাশের জমিতে তল্লাশি চালায় পুলিশ। কে বা কারা চাষের জমিতে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে এভাবে কালভার্ট সংলগ্ন এলাকায় চাষের জমিতে বোমা রাখার ঘটনায় উদ্বিগ্ন স্থানীয়রা।

পুরো বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সোমবার দুপুরেই বোমা নিষ্ক্রিয় করবে বোম স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করার সময় ওই এলাকায় সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেবে পুলিশ। কিন্তু বোমা কারা ওই এলাকায় রেখে আতঙ্ক সৃষ্টি করছে তা জানতে মরিয়া পুলিশ।এর আগেও মুর্শিদাবাদ জেলার একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার করে পুলিশ। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আহত হয় একাধিক শিশু। জঙ্গলের মধ্যে থেকে কখনো বা পরিতক্ত এলাকা থেকে বোমা উদ্ধার করে পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের