এই মুহূর্তে

সামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু গাজিয়াবাদে

নিজস্ব প্রতিনিধি সামশেরগঞ্জ:গাজিয়াবাদে কাজ করতে গিয়ে সামসেরগঞ্জের শ্রমিকের মৃত্যু, শোকে ভেঙে পড়েছে পরিবার। দিল্লির গাজিয়াবাদের(Gajiabad) নির্মাণস্থলে কাজ করতে গিয়ে করুণ পরিণতির শিকার হলেন মুর্শিদাবাদের এক পরিশ্রমী রাজমিস্ত্রি। মৃতের নাম বাসীর শেখ (৩৮), বাড়ি সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) মধ্য চাচন্ড গ্রামে। প্রায় দেড় মাস আগে সংসারের অভাব ঘোচাতে কাজের সন্ধানে গিয়েছিলেন গাজিয়াবাদে। পরিশ্রমী, শান্ত স্বভাবের এই মানুষটির জীবনের গল্প শেষ হল এক মর্মান্তিক দুর্ঘটনায়।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চারতলা বিল্ডিংয়ের ঢালাই চলাকালীন হঠাৎই উপরের দিক থেকে ভারী ঢালাই মেশিন ভেঙে পড়ে বাসীর শেখের উপর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্তম্ভিত হয়ে পড়ে গ্রাম মধ্য চাচন্ডের মানুষ। বাসীর শেখের পেছনে রয়ে গেল শোকাহত পরিবার,স্ত্রী সাগিরা বিবি, দুই ছেলে ও এক মেয়ে।

সংসারের একমাত্র রোজগেরে মানুষটিকে হারিয়ে দিশাহারা পরিবার। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সকালে মৃতের বাড়িতে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ফেরদৌসী খাতুন। ছিলেন প্রধান প্রতিনিধি গোলাপ হোসেন, পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, সুখ মোহাম্মদ, আবু ওবায়দা বিন জাররাহ সহ অন্যান্যরা। তারা পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান ও প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

জানা গেছে, ওই পরিযায়ী শ্রমিক দেড় মাস আগে রাজমিস্ত্রির কাজে দিল্লিতে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় অঘটন ঘটলে তার মৃত্যু হয়। দেহটি বুধবার দিন ময়না তদন্তের পর অন্যান্য শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই দেহ মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জে ফিরিয়ে আনার বিষয় বিশেষ উদ্যোগ নিয়েছে এই রাজ্যের প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের বারবার এই ধরনের ভিন রাজ্যে করুন মৃত্যুর ঘটনা সামনে আসায় ক্ষুব্ধ সাধারণ মানুষ জন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কাকদ্বীপে আইএসএফে বড় ভাঙন, তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রধানমন্ত্রীকে বয়কট করল দলের কর্মীরাই, কথা না শুনে চেয়ার ফাঁকা করে চম্পট

খড়গপুর স্টেশনে যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, তদন্তে পুলিশ

নাবালিকা ছাত্রীকে মায়াপুরের হোটেলে নিয়ে যৌন মিলনের ভিডিও ভাইরাল করে গ্রেফতার যুবক

কোথায় নাগরিকত্ব?‌ মুখে কুলুপ মোদির, মহামেলার প্রাক্কালে হতাশ মতুয়ারা

রান্নার গ্যাসের সমস্যা নিয়ে মুখে কুলুপ মোদির‌, গাড়ি ভর্তি সিলিন্ডার বিজেপির ক্যাম্পে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ