আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সামশেরগঞ্জ এলাকা থেকে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ৪ পাচারকারী গ্ৰেফতার

নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: ফের বড়োসড়ো সাফল্য পেলো জঙ্গিপুর পুলিশ জেলা। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকা থেকে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে গ্ৰেফতার করলো সামশেরগঞ্জ থানার(Samsherganj P.S.) পুলিশ।সামশেরগঞ্জের চাঁদপুর ফিডার কানেল এলাকা হয়ে ঝাড়খন্ড থেকে বাংলায় পাচারের সময় গোপন সূত্রে খবর পায় পুলিশ।তখন‌ই সামশেরগঞ্জের পুঠিমারী(Puthimari) এলাকা একটি বেসরকারি নাসিংহোমের সামনে তাদের গ্ৰেফতার করে।

পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম-মোহম্মদ ফারুক আহমেদ,মোহম্মদ কুতুবুদ্দিন, মোহম্মদ লিনারুদ্দিন,সালমান হোসেন তালুকদার। ধৃতদের রবিবার ১৪দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়।
ধৃতদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না পুরো বিষয় খতিয়ে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলা। জানা গিয়েছে তাদের মধ্যে দুজনের বাড়ি মনিপুরে এবং একজনের বাড়ি অসমে। পুলিশ সূত্রে খবর এই ইয়াবা ট্যাবলেট তারা মনিপুর থেকে গড়ে পঁচিশ টাকা করে কিনে নিয়ে এসেছিল।

এই ট্যাবলেট গুলি এ রাজ্যে বিক্রি করা হতো ১০০ থেকে ২০০ টাকা করে প্রতি পিস অনুযায়ী। এই ইয়াবা ট্যাবলেট (Yabaa Tablet)আবার বাংলাদেশে(Bangladesh) পৌঁছে গেলে। আরো অধিক দামে বিক্রি হত। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির মাদক পাচার বিরোধী ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই চক্রে মুর্শিদাবাদের আর কারা যুক্ত আছে তা জানতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ