‘সমুদ্রসাথী’ প্রকল্পে মৎস্যজীবীদের নাম নথিভুক্ত নিয়ে বিভ্রাট, ক্ষুব্ধ মৎস্যজীবীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: “সমুদ্র সাথীর” তালিকা ভুলে ভরা,মৎস্যজীবী না হয়েও তালিকায় নাম রয়েছে বলে অভিযোগ, প্রকৃত মৎস্যজীবীদের নেই নাম। ক্ষোভে ফুঁসছেন মৎস্যজীবীরা। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। ফলে এই দু’‌মাস খুবই আর্থিক সঙ্কটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা। সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল ও মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা ঘোষণা করা হয়। প্রতি মাসে ৫ হাজার করে দু’‌মাসে ১০ হাজার টাকা ভাতা মিলবে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় ‘‌ সমুদ্রসাথী’‌(Samudrasathi)।

রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় তিন লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার। দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করা হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হয়েছে। তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে ভুলে ভরা। অভিযোগ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের। এমনকি প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবীরা(Fisherman) বঞ্চিত বলেও অভিযোগ তাঁদের। তালিকা সম্পূর্ন না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোন ভাতা দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যে জানানো হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ (Kakdwip)মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস। এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন। কিন্তু তথ্যগত ভুলের জন্য আদৌ ভাতা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরী হয়েছে। এপ্রিল ও মে মাসের মধ্যে ভাতা পাওয়া নিয়েও সংশয় মৎস্যজীবীদের গলায়।মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভাতে কমবেশী সামুদ্রিক মৎস্যজীবীদের বাস। এবারের বাজেটে সমুদ্রসাথী ঘোষণার পর কাকদ্বীপে মৎস্যমন্ত্রীর উপস্থিতিতে বড় সভা করেছিল তৃণমূল। এবারের ভোটে এই কেন্দ্রে অন্যতম ইস্যু সমুদ্রসাথী। কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি এই প্রকল্পকে ভাঁওতা বলছে। তালিকায় তৃণমূল নেতাদের নাম নথিভুক্ত হয়েছে বলে তোপ বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের। তবে তৃণমূল প্রার্থী বাপি হালদার জানিয়েছেন, নির্বাচন বিধি চালু হওয়ায় কিছু দেরী হচ্ছে। তবে আশ্বস্ত করছি, সকলেই টাকা পাবেন। কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব