বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কয়লা পাচার মামলা, এনআরআই কোটায় ডাক্তারে ভর্তি, সোনা পাপ্পুর সঙ্গে জমি সিন্ডিকেটের পর এবার বালি পাচার মামলা। নতুন আরও একটি মামলায় বিপাকে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। বালি পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামিকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে এই পুলিশকর্তাকে। সঙ্গে ওই একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ঝাড়গ্রামের প্রাক্তন জেলাশাসক সুনীল আগরওয়ালকেও। আগামিকাল দু’জনকেই সকাল ১১টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে।

নির্বাচনের প্রথম দফার কয়েকদিন আগে থেকেই শহরে সক্রিয় হয়েছে ইডি। গত রবিবার সকালে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিগত কয়েকদিন ধরেই শহরজুড়ে সক্রিয় রয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। ইডি, সিবিআই থেকে শুরু করে আয়কর দফতরও তল্লাশি অভিযান চালায় শহরের বিভিন্ন জায়গায়। রবিবার শহরে পুলিশের ডেপুটি কমিশনারের পাশাপাশি এক প্রমোটিং ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও অভিযান চালিয়েছিল ইডি। পরে জয় কামদারকে আটক করা হয়। রাতের দিকে গ্রেফতারও হন তিনি।

আরও পডুন: বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে গোলপার্কে এক অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল সোনা পাপ্পুর। কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুকে তলব করেছিল ইডি। তার বালিগঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত হয়েছে। সেই সূত্রেই তাঁকে তলব করা হয়েছিল। এবার তার সূত্র ধরেই ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস ও প্রোমোটিং ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেই মামলাতে আগেই তলব করা হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাস ও তাঁর ২ ছেলেকে। এবার বালি পাচার মামলাতেও সমন পেলেন পুলিশকর্তা। যদিও ইডির কোনও সমনেই সাড়া দিচ্ছেন না শান্তনু সিনহা বিশ্বাস। এবার এই নতুন সমনে হাজিরা দেন কিনা সেটাই দেখার।

পুলিশি হেফাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ‘মেরে ফেলা হয়েছে’, দাবি পরিবারের

পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে গেল মনসা মন্দির, আতঙ্কে রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ড্রোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী