এই মুহূর্তে

সন্দেশখালিতে বড় ভাঙ্গন, সারনা ধর্ম বাঁচাতে বিজেপি ছেড়ে ৫০ জন এলেন তৃণমূলে

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: ভোটের মুখেই সন্দেশখালিতে বিজেপিতে বড় ভাঙ্গন। কর্মী – সমর্থকদের নিয়ে ৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল। ২০২৬ সালের ভোটে এই যোগদান বড় সাফল্য বলেই মনে করছে তৃণমূল।স্বাধীনতার পর সন্দেশখালিতে(Sandrshkhali) প্রথম আদিবাসী মহিলাকে তৃণমূল প্রার্থী করেছে।তাই আমরা যোগদান করলাম। এমনটাই দাবি সত্য তৃণমূলে যোগ দেওয়া পরিবারের সদস্যদের।সারনা ধর্মের জন্য লড়াই করছে মুখ্যমন্ত্রী(CM)। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বীকৃতি আটকে রেখেছে। কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইতে সঙ্গী হতে যোগদান করেন তাঁরা। ২০২৪ সালে লোকসভার ভোটে এই সন্দেশখালি বিধানসভায় তৃণমূল ৮ হাজার ভোটে পিছিয়ে ছিল । এবার ২০২৬ সালের ভোটে রাজনৈতিক অনেক পট পরিবর্তন হয়েছে।

তারই মাঝে সন্দেশখালিতে বিজেপিতে এই ভাঙ্গন যা বিধানসভা ভোটে বড় সাফল্য বলে মনে করছে তৃণমূল। বিভিন্ন এলাকা থেকে বিজেপির কর্মী – সমর্থকরা সন্দেশখালির তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারের উপস্থিতিতে সন্দেশখালি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিকও সুকুমার মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগদান করেন ।তৃণমূলে যোগ দিয়ে বিজেপি নেতা কর্মী সমর্থকরা বলেন, তৃণমূল সরকারের উন্নয়নে সামিল হতে এবং উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ধামাখালীতে(Dhamakhali) তৃণমূলের দলীয় কার্যালয় এসে উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূলে যোগ দিলাম । বিজেপির প্রাক্তন নেতা দিলীপ সর্দার ও ভোলানাথ গিরি বলেন, একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী সারনা ধর্মের স্বীকৃতি আদায়ের জন্য কেন্দ্রের সঙ্গে লড়াই করছেন ।

যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sha)সহ নেতৃত্ব সেই স্বীকৃতিকে আটকে রেখেছেন ।সেই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা দলে যোগদান করছি। পাশাপাশি স্বাধীনতার পর এই প্রথম কোন আদিবাসী মহিলাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নারী শক্তির পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে আমরা তৃণমূলের যোগদান করলাম। তিনি লড়াই করছেন আদিবাসী সমাজের জন্য তাতে আমরা সামিল হলাম বলে দাবি করেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পরিবারের সদস্যরা।

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ