আগ্নেয়াস্ত্র দেখিয়ে চাষের জমি লুটের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: আবু তালেব মোল্লার বাড়িতে মজুদ করা হয়েছে বেআইনি অস্ত্র। ভয় দেখিয়ে জমি লুটের অভিযোগ।শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়িতে যে পরিমাণ বিদেশি অস্ত্র পাওয়া গেছে তার একটা অংশ শেখ শাহাজানের বলে এমনটাই তদন্তকারীরা জানতে পেরেছে। এই বেআইনি আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে একাধিক জমি লুটের অভিযোগ শেখ শাহাজান ঘনিষ্ঠ প্রসেন গায়েন ও জিয়াউদ্দিন মোল্লার বিরুদ্ধে। ইতিমধ্যে জিয়াউদ্দিন মোল্লা(Ziyauddin Molla) ইডি (ED)হেফাজতে রয়েছে।

সন্দেশখালি(Sandeshkhali) ১ নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা পঞ্চায়েত সদস্য প্রসেন গায়েন এদের বিরুদ্ধে সুন্দরখালি ও লাউখালী গ্রামের বিভিন্ন জায়গায় একের পর এক চাষের জমি চরিত্র বদল করে সেখানে একদিকে ভেড়ি, অন্যদিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জমি কেড়ে নিয়ে অন্যকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে মালিকানা দেওয়ার অভিযোগ। এই ঘটনা বসিরহাট মহকুমা শাসক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানিয়ে কোন সুফল মেলেনি। আদালতের নির্দেশে সন্দেশখালি ঘটনা পুরো তদন্ত করছে সিবিআই। সিবিআই-এর ওয়েবসাইটে অভিযোগ করেছেন বীরেন গাইন ,বিনয় গায়েন ,চঞ্চল গায়েন, মনোরঞ্জন গায়েন, সুজিত গায়েন। অভিযোগের ভিত্তিতে এই পরিবারের সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের অভিযোগ সঠিক নথিপত্র দেখেন ও তাদের বয়ান রেকর্ড করেন।

তাদের অভিযোগ ২০২১ এর নির্বাচনের পর শেখ শাহজাহানের(Sk.Sahajahan) গুন্ডাবাহিনী আগ্নেয়াস্ত্র দেখিয়ে এইসব জমি লুট করেছে। আমরা ভয়েতে মুখ খুলতে পারিনি, আমাদের বাপ ঠাকুরদারদের জমি যেন ফিরে পাই তাহলে আমাদের দৈনন্দিন জীবনের আবার পুনরায় রুজি রোজগার করতে পারবো। সিবিআই এর কাছে এই আর্জি গ্রামবাসীদের। সিবিআই গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেছে।

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে