শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ভোটের আগে উত্তপ্ত ভাঙড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট যত এগিয়ে আসছে, ততই অশান্ত হয়ে উঠছে ভাঙড় এলাকা। সেই উত্তেজনার মধ্যেই এবার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের তির গিয়ে ঠেকেছে আইএসএফ-এর দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙড়ের পোলেরহাট থানার অদূরেই এই ঘটনা ঘটে। থানার কাছাকাছি এলাকায় বিধায়কের কনভয়ের দিকে আচমকাই বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পোলেরহাট থানার পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা। শুরু হয় তল্লাশি।

আরও পড়ুন: শুধু লাইন নয়, এবার অ্যাপের মাধ্যমেও যুবসাথী-র আবেদন

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বিধায়ক শওকত মোল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিধায়কের দাবি, ঘটনার আগে তিনি দক্ষিণ গাজিপুরে এক তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই পরিকল্পিতভাবে তাঁর গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শওকত মোল্লার অভিযোগ, এই হামলার পিছনে আইএসএফ-ঘনিষ্ঠ সমাজবিরোধীরা জড়িত।

তিনি আরও বলেন, ভাঙড়ে আইএসএফ রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে বলেই সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। এক তৃণমূল নেতার দাবি, এলাকায় সংগঠন শক্তিশালী হওয়ায় তাঁদের নেতৃত্বকে ভয় দেখাতেই এই হামলা। যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত আইএসএফ-এর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা যে আরও বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর