শওকতকে বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি, পুলিশের দ্বারস্থ বিধায়ক

তিন জন আইএসএফ কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন শওকত মোল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে (Trinamool MLA Saokat Molla) খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তৃণমূল নেতা নিজেই এই অভিযোগ করেছেন। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন শওকত।

শুক্রবার রাতে ক্যানিং পূর্বের বিধায়ক কাশিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে শওকত লিখেছেন, তাঁকে বস্তাবন্দি করে খালে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তিন জন আইএসএফ কর্মীর নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগপত্রে তৃণমূল বিধায়ক লিখেছেন, তিন অভিযুক্তের বাড়ি কাশিপুর থানা এলাকায়।

প্রসঙ্গত জেল থেকে মুক্তি পাওয়ার পর ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি গত ১১ মার্চ ভাঙড়ে আসেন। শওকত মোল্লার অভিযোগ, সেই সময় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কিছু কর্মী-সমর্থক তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অভিযোগ, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির প্রত্যক্ষ মদতে আইএসএফের কর্মীরা তাঁকে খুন করার চক্রান্ত করছে। অভিযোগপত্রে শওকত লিখেছেন, ‘আমি একটি ভিডিয়ো ফুটেজে দেখলাম কয়েকজন আইএসএফ কর্মী প্রেসের সামনে বাইট দিতে গিয়ে বলছে, শওকত মোল্লা ভাঙড়ে এলে তাঁকে বস্তাবন্দি করে ঘটকপুকুরের খালে ফেলা হবে। আমার মনে হয় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্ররোচনাতেই প্রকাশ্যে এ ধরনের খুনের হুমকি দেওয়া হচ্ছে। আমি যে কোনও সময় এদের হাতে খুন হওয়ার আশঙ্কা বোধ করছি। আমার আবেদন এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, ঘোষণা মুখ্যমন্ত্রীর