শেখ শাহজাহান আমাকে ফোনে হুমকি দেয়নি, এ নিয়ে রাজনীতি চাই না : রবীন মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি, সরবেড়িয়া: শেখ শাহজাহান আমাকে ফোনে হুমকি দেয়নি। কোন একজন ফোন ধরিয়ে দিয়েছে। এনিয়ে রাজনীতি চাই না। প্রশাসন নিরাপত্তা দিচ্ছে। খোদ ব্যবসায়ী রবীন মণ্ডল(Rabin Mandal) রবিবার এই দাবি করলেন।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ন্যাজাট থানার(Nazat P.S.) পুরাতন সরবেড়িয়ার ঘটনা। জেলে বসে শেখ শাহাজানের হুমকির অভিযোগ।ফোন নিয়ে শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি(Tashlima Bibi) ব্যবসায়ীর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আর্থিক তছরূপের অভিযোগ করলেও পাল্টা তিনি এখনো অভিযোগ করেননি। পুলিশ তদন্ত শুরু করেছে।বছর ঘুরতে না ঘুরতে, উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালি আবার যেন ফের খবরের শিরোনামে। আর আকাশে বাতাসে শেখ শাহজাহানের(Sk.Sahazahan) অনুগামীদের হুমকি আসছে। এমনই অভিযোগ ব্যবসায়ী তথা মণ্ডল পরিবারের সদস্যদের ।

কলকাতা – বাসন্তী হাইওয়ে সরবেড়িয়ার শেখ শাহজাহানের নামে একটি মাছের আড়তে রয়েছে। ২০১১ সালে সাড়ে তিন বিঘে জমি ছিল রবীন মণ্ডলের পরিবারের কাছে দখল করে নিয়েছে ।ইতিমধ্যে তারা জমি ফেরত পেতে বি, বি এল আর ও এমনকি সিবিআই , ইডি(ED) দফতরে অভিযোগ দায়ের করেছেন। এক বছর আগে করলেও এখনো তার সমাধান সূত্র মেলে নি। আর এর মধ্যে ফোনে হুমকি নিয়ে তোলপাড় সন্দেশখালির রাজনীতি। অভিযোগ আসছিল শেখ শাহজাহান সেন্ট্রাল জেলে বসে রবীন মণ্ডলকে ফোনে হুমকি দেন। যে আগামী চার মাসের মধ্যে ফিরে আসি সাবধানে থাক। বাড়ি ভাঙচুর লুটপাট করব। এমনকি থাকতে পারবি না। সেই অভিযোগ নস্যাৎ করলেন খোদ ব্যবসায়ী রবীন মণ্ডল ।তিনি বলেন মফিজুল মোল্লার(Mofizul Molla) ফোনে ফোন করে হুমকি দেওয়া হয়েছিল। আমাকে ফোন করেননি। ২০১১ সাল থেকে আমি মাছের আড়তে লেখালেখির কাজ করি। আমার বিরুদ্ধে তার স্ত্রী তাসলিমা বিবি, ব্যবসায়িক হিসাব-নিকাশ নিয়ে যে ২৫ লক্ষ টাকার আত্মসাৎ এর অভিযোগ এনেছেন আমি এখন অভিযোগ করিনি তাদের বিরুদ্ধে।

আমরা কোন রাজনীতি করুন চাই না। আমাদের কাছে সবাই সমান। আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমাদের জমি ফেরত চাই। প্রশাসন কাজ করছে জানিয়ে দিলেন রবীন বাবু ।পাশাপাশি তার ভাই নির্মল কুমার মণ্ডল বলেন, আমরা কোন রাজনৈতিক রঙ চাই না আমরা কোন রাজনীতি করি না। এর মধ্যে রাজনীতি ঢুকুক আমরা চাই না । শুক্রবার সন্দেশখালির(Sandeshkhali) বিজেপি নেত্রী রেখা পাত্র,(Rekha Patra) বসিরহাট লোকসভা কনভেনার বিকাশ শিং, রাজ্য বিজেপির কিষাণ মোর্চার রাজ্য বিজেপির সভাপতি রতিকান্ত ডালি সহ বিজেপি নেতৃত্বরা গিয়েছিলেন পরিবারের সদস্যের সঙ্গে দেখা করতে। কিন্তু দেখা হয়নি। মন্ডল পরিবারের দাবি,আমরা চাই নিরাপত্তা এবং আমাদের হারানো সম্পদ। এই নিয়ে ইতিমধ্যে ইডি ও ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্ডল পরিবারের সদস্যরা। পাশাপাশি শেখ সাহাজেনের স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন থানায়। ২০২৬ – এ বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালির আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে বেতাজ-বাদশা শেখ শাহজাহানের নাম । যা এখন পুরোপুরি তদন্ত সাপেক্ষ।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের