সোশ্যাল মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে হরিয়ানা থেকে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি,ডোমকল: ফেসবুকে প্রকাশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি। সেই অভিযোগের ভিত্তিতেই সাইবার থানার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের বাসিন্দা সরিজুল শেখকে (Sarizul Sk.)অবশেষে অম্বালা থেকে গ্রেফতার করল পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ অগস্ট সাইবার থানায়(Cyber P.S.) একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়েছিল, এক যুবক ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১০ দিনের মধ্যে হামলা চালানোর হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, ওই যুবক নাকি বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গেও যুক্ত এবং সামাজিক মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সাইবার থানা। সাইবার টিম প্রোফাইলটির হদিশ পেয়ে মালিক হিসেবে সরিজুল শেখের নাম জানতে পারে। পরে মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে হরিয়ানা পুলিশের(Hariyana Police) সহযোগিতায় সোমবার আম্বালা থেকে তাকে গ্রেফতার করে বুধবার বহরমপুরে নিয়ে আসা হয়।তদন্তকারী অফিসারদের দাবি, প্রাথমিক জেরা চলাকালেই সরিজুল নিজের দোষ স্বীকার করেছে। সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানায়। হেফাজতে নিয়ে পুলিশ এই যুবক কেন এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা করবে। এই হুমকির ঘটনায় সে একা নাকি তার সঙ্গে আর কেউ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই ঘটনার অভিযোগকারী মমতাজুল হক জানিয়েছেন, তিনিই প্রথম সোশ্যাল মাধ্যমে দেখেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এরপর তিনি যে যুবক এই ধরনের হুমকি দিয়েছে তার প্রোফাইলে গিয়ে দেখতে পান সে সমস্ত ভিডিও বা ছবিতে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়েছে। এরপরই তিনি তার দলের নেতাকে হুমকি দেওয়ার ঘটনায় সাইবার থানায় অভিযোগ দায়ের করেন লিখিতভাবে। সেই ঘটনার তদন্তের নেমে পুলিশ অবশেষে ওই যুবককে সুদূর হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার করে নিয়ে আসে।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির