শাসনের খড়িবাড়িতে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অপরাধে গ্রেফতার ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজারহাট: খড়িবাড়ি এলাকায় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৯ জন। অভিযুক্তদের সোমবার নিয়ে আসা হয় বারাসত জেলা আদালতে(Barasat Court)।শাসনের খড়িবাড়ি এলাকায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগ যুবককে পিটিয়ে খুন করা হয়েছে তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধারের সময় ঘরের ভিতর থেকে লক করা ছিল এবং আত্মহত্যা(Suicide) করেছে বলে পুলিশের অনুমান। মৃত যুবকের পরিবারের লোকজন একাধিকবার থানায় অভিযোগ করতে গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। এরপরই রাস্তার ওপরে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় থাকে এলাকাবাসীরা।

তারপরই পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি করে বলে অভিযোগ। এই ঘটনায় ৮ জন ব্যক্তি ও একজন মহিলাকে গ্রেফতার করে শাসন থানার পুলিশ। সোমবার অভিযুক্তদের নিয়ে আসা হয় বারাসত জেলা আদালতে।রাজারহাট খড়িবাড়ির(Kharibari) রাস্তায় টায়ার জ্বালিয়ে মৃতদেহ রেখে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা।শাসনের খড়িবাড়ি বাজারে মৃতদেহ রেখে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাসিন্দারা রবিবার রাতে। শাসন থানার(Sashan P.S.) মহিষগদি সাহাজি পাড়ায় আলামিনের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় । পরিবারের দাবি আলামিনকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। আলামিনের পরিবারের অভিযোগ এক মহিলার সঙ্গে বছরখানেক ধরে আলামিনের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হতেই আল-আমিনকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।

পরিবারের লোকজন শাসন থানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয় আত্মহত্যা করেছে আলামিন। কিন্তু আলামিনের পরিবারের দাবি তাকে খুন করে ঝুলিয়ে দেয়া হয়েছে। পুলিশ অভিযোগ না নেওয়া এবং মহিলাকে গ্রেফতারের দাবিতে শাসন থানার খড়িবাড়ি বাজারে রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিশ। এরপরে মৃতদেহ সেখান থেকে পুলিশ উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে ক্ষুব্ধ জনতা। পুলিশ লাঠিচার্জ করলে পাল্টা পুলিশকে বোমা নিক্ষেপ করা হয়। একাধিক পুলিশ কর্মী আহত হন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের