সাঁতরাগাছি কারশেডে দূরপাল্লার ট্রেনের কামরার শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি ,সাঁতরাগাছি: হাওড়ার সাঁতরাগাছি কারশেডে একটি দূরপাল্লার ট্রেনের কামরার শৌচাগার থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল।  ট্রেনের কামরা পরিষ্কার করার সময় রেল কর্মীদের নজরে আসে ওই ঝুলন্ত দেহ। রেল কর্মীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে ওই ঝুলন্ত মৃত উদ্ধার করে। তার নাম পরিচয় জানা যায়নি। ওই ব্যক্তির কাছে ট্রেনের টিকিট ও পাওয়া যায়নি। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। গামছা দিয়ে ফাঁস দিয়ে তার দেহ ঝুলছিল একটি মেল ট্রেনের কামরার শৌচাগারের মধ্যে। ওই ট্রেনের যে টিকিট পরীক্ষক ছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। ট্রেনটি কোথা থেকে এসেছিল এবং কখন হাওড়া স্টেশনে (Howrah Station)প্রবেশ করেছিল ওই মেইল ট্রেন(Mail Train) সেই সব তথ্য সংগ্রহ করছে পুলিশ। ট্রেনের শৌচাগারে ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় কিছুটা আতঙ্কিত রেল কর্মীরা।

ফের ট্রেনের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার। মুম্বাই মেইল এর জেনারেল কামরার বাথরুমে উদ্ধার দেহ। মুম্বাই থেকে হাওড়া আসার পর সেই ট্রেন যখন সাঁতরাগাছি কারশেডে পৌঁছতেই ট্রেন পরিষ্কারের সময় দেহ দেখা যায়। কয়েকদিন আগেই ট্রেনের প্রতিবন্ধী কামরায় উদ্ধার হয়েছিল বালির তবলা বাদকের দেহ। তখনই রেলের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। ফের দেহ উদ্ধারে প্রশ্নের মুখে রেল।

এদিকে, বীরভূম জেলার ম্যানেজার পারা গ্রামে মা ও দুই ছেলে মেয়ের খুনের ঘটনায় তদন্তে এলো ফরেনসিক দল। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে। এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা। প্রসঙ্গত, বাড়ি মধ্যে থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের ম্যানেজারপারা গ্রামে। নিহতদের নাম লক্ষী মাডডি, রূপালী মাডডি ও অভিজিৎ মাডডি। শুক্রবার সকালে প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান আর সেই ঘটনা দেখতে পেয়েই গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দিলে মহম্মদবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে আজ ম্যানেজারপারা গ্রামে মঙ্গলবার সকালে তিন সদস্যের একটি টিম আসে সেখানে। এবার সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে তারা এমন টাই খবর।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য