আমার মেয়েকে একাধিক জন মিলে খুন করেছে, সৌগত রায়ের কাছে দাবি মৃতার মায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, সোদপুর: আরজিকর হাসপাতালের মৃত ডাক্তারি ছাত্রীর সোদপুরের বাড়িতে শনিবার দুপুরে যান খড়দহর বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattapadhay), দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ।মৃত ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেই তাদের বাড়িতে যান তারা। পরিবারের পক্ষ থেকে মৃত ছাত্রীর মা সাংসদ সৌগত রায়ের কাছে দাবি করেন তার মেয়ের খুনি একজন হতে পারে না। একাধিক জন ছিল এই খুনের ঘটনার পেছনে। পরিবারের পক্ষ থেকে এও অভিযোগ করা হয় ওই তরুণী চিকিৎসককে খুন করার আগে ধর্ষণ করা হয়েছে। সাংসদ সৌগত রায়(MP Saugata Roy) পরিবারের সামনে বার বার দাবি করেন, এই নৃশংস খুনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে পুলিশ তদন্তে বেশ কিছু এভিডেন্স পেয়েছে। পুলিশ এই খুনের কিনারা করবে।

বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, পরিবারের পাশে খুনিদের শাস্তি দিতে তিনি আছেন বলে প্রতিশ্রুতি দেন।এদিকে,আরজি করে ধর্ষণ করে মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে তার প্রতিবাদে সারা রাজ্যের পাশাপাশি শনিবার বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল(Bardhaman Medical College Hospital) ও অনাময় হাসপাতালে হাতে কালো ব্যাচ পরে অবস্থান বিক্ষোভে সামিল হন।আরজিকর হাসপাতালে কর্মরত একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে শনিবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকেরা জরুরি বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। চিকিৎসকেরা জানান জরুরী বিভাগের পরিষেবা অব্যাহত রেখেই তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। তারা দোষীদেরর উপযুক্ত শাস্তির দাবি জানান।

পোষ্টার হাতে নিয়ে ডাক্তাররা বিক্ষোভে সামিল হন ।তারা আরও জানান, একজন কর্মরত অবস্থাতে একজন মহিলা ডাক্তারকে তার সেমিনার রুমে ঢুকে রেপ করে হত্যা করা হয়েছে।তাহলে কতোটা নিচে নেমে গেছে সমাজ।তারা নিরাপত্তার অভাব বোধ করছে‌ন।কোথায় সিসি টিভি? এখনও অপরাধীকে ধরা হচ্ছেনা কেনো বিভিন্ন অভিযোগ তুলে বিক্ষোভ সামিল হন তাঁরা।হাতে কালো ব্যাচ পরে এদিন অবস্থান বিক্ষোভ করেন তারা। পাশাপাশি তারা আরও বলেন দোষীদের খুঁজে বের করে যতোক্ষন না শাস্তি হবে ততক্ষণ এই বিক্ষোভ আন্দোলন চলবে। বর্ধমানের উল্লাস মোড়ে অনাময় হাসপাতালেও বিক্ষোভে সামিল হন ডাক্তাররা ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের