স্বরূপনগরে দুই বাংলাদেশি মহিলা সহ ভারতীয় দালাল পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি স্বরূপনগর: ভিন রাজ্যে থাকা দুই বাংলাদেশি যারা দালাল সহযোগে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার আগেই ১৪৩ বিএন বিএসএফের তারালি বিওপির বিএসএফের জওয়ানরা আটক করে। জিজ্ঞাসাবাদের পর তাদেরকে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশ হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে বেআইনি অনুপ্রবেশ করার অভিযোগে গ্রেফতার করে।৫ ই এপ্রিল, রবিবার দুপুর বারোটা নাগাদ গ্রেফতার হওয়া দালাল সহ বাংলাদেশিদেরকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে স্বরূপনগর থানার পুলিশ |পুলিশ সূত্রে জানা যায় ,শারমিন খাতুন ওরফে শান্তা, সাথে একটি শিশু রয়েছে। তাদের বাড়ি বাংলাদেশের যশোর জেলায়। অন্য জনের নাম কবিরুল ইসলাম ।

তার বাড়ি সাতক্ষীরা জেলায়। যারা অবৈধভাবে তাদেরকে বাংলাদেশের যাওয়ার জন্য সহযোগিতা করছিল তাদের মধ্যে শামসুরা বিবি তার বাড়ি আড়শিকাড়ী। অন্য জনের নাম সালেহা সরদার। বাড়ি বিথারী এলাকায় |পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। এস আই আর পর্বকে কেন্দ্র করে যখন অশান্ত বাংলার মালদা জেলার মোথাবাড়ি এলাকা, সেই সময় উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরূপনগরে বেআইনি অনুপ্রবেশ করার অপরাধে গ্রেফতার হল একাধিক বাংলাদেশি নাগরিক।

গত বৃহস্পতিবার হাজরায় শুভেন্দু সহ বিজেপি প্রার্থীদের নমিনেশন জমা দেওয়ার পদযাত্রায় অংশগ্রহণ করার আগে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবী করেছেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের এই দেশ থেকে যেকোনো মূল্যে বের করা হবে। বাংলাদেশ সীমান্তে সব জায়গায় কাঁটা তার দিয়ে ঘেরা হবে। সীমান্তে সুরক্ষা নিশ্চিত করা হবে। অনুপ্রবেশকারীদের এই দেশে ঢোকা বন্ধ করা হবে।

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা