সায়ন্তিকাকে দলে টানতে টাকা দিতে চেয়েছিল বিজেপি, বিস্ফোরক অভিনেত্রী

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তাঁকে প্রচুর টাকা দিয়ে দলে টানতে চেয়েছিল বিজেপি, এমনই বিস্ফোরক অভিযোগ করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Legislative Assembly election) আগে লকডাউনের (Lockdown) সময় তাঁকে প্রচুর টাকা (Money) দিয়ে দলে টানতে চেয়েছিল বিজেপি (BJP), এমনই বিস্ফোরক অভিযোগ করলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল  (TMC) নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। বুধবার দুপুরে বাঁকুড়া-২ (Bankura 2) নম্বর ব্লকে দলের কর্মীদের নিয়ে একটি সভায় এ কথা বলেন তৃণমূলের রাজ্য সম্পাদক।

তৃণমূল কর্মীদের নিয়ে আয়োজিত এক বিজয়া সম্মিলনীতে বুধবার যোগ দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন তৃণমূলের রাজ্য সম্পাদক বলেন, ‘তখন করোনার কারণে লকডাউনে শ্যুটিং বন্ধ ছিল৷ কোনও অনুষ্ঠানের কাজও ছিল না৷ আমি বাবা মায়ের একমাত্র সন্তান৷ সংসারের প্রতিপালন করতে হয় আমাকেই অনেক কষ্টে ছিলাম। আমার তখন কোনও রোজগার ছিল না। বিজেপি টাকার অফার দিয়েছিল। অনেক টাকা দিতে চেয়েছিল। তার বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মিডিয়ার সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে হতো। কিন্তু আমি নিইনি, বিবেকের কাছে ছোট হয়ে যেতাম৷’

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে জোড়াফুল শিবিরের হয়ে প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। তবে ভোটে তিনি জিততে পারেননি। টলিউড অভিনেত্রী সায়ন্তিকা এদিন দলবদলুদেরও নিশানা করেন। তিনি বলেন, ‘আমি ওই মিরজাফর নই। যারা ২০২১ সালে বেইমানি করেছে, তাদের জন্য একটাই কথা বলতে চাই। তৃণমূল কংগ্রেস দুধ-কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করে দিয়েছে। এখন কালসাপ দেখবে, বিষদাঁত ভাঙবে, চুবড়িতে ঢোকাবে আর ফেলে দিয়ে আসবে।’ অন্যদিকে তৃণমূল নেত্রীকে টাকা দিতে চাওয়ার এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়