পুনরায় চালু হল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকাতা-বাঁকুড়া সরকারি ভলভো বাস পরিষেবা

পুনরায় চালু হল বাঁকুড়া-করুণাময়ী সরকারি ভলভো বাস পরিষেবা। খবরটি স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে বাঁকুড়া-সহ জঙ্গলমহলের মানুষদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান! পুনরায় চালু হল বাঁকুড়া-করুণাময়ী সরকারি ভলভো বাস পরিষেবা। খবরটি স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে বাঁকুড়া-সহ জঙ্গলমহলের মানুষদের। কারণ দীর্ঘদিন ধরেই এই বাস পরিষেবা বন্ধ ছিল। যার ফলে কলকাতায় কর্মরত বাঁকুড়াবাসীরা সমস্যায় পড়ে গিয়েছিলেন। কাজের বাইরেও চিকিৎসা, পড়াশোনা কিংবা অন্যান্য প্রয়োজনে প্রতিদিন বহু মানুষকে বাঁকুড়া থেকে কলকাতায় আসতে হয়। কিন্তু ভলভো পরিষেবা বন্ধ থাকায় এতদিন বিকল্প পরিবহণের উপরই নির্ভর করতে হচ্ছিল তাঁদের। ভলভো বাস আকার-আয়তনে বড় থাকায় আরামদায়ক ছিল যাত্রীদের বাঁকুড়া থেকে কলকাতা দীর্ঘ সফর। তাই বাসটি আচমকা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিলেন যাত্রীরা।
অবশেষে পুনরায় শুরু হল এই বাস পরিষেবা। ফলে হাসি ফুটল নিত্যযাত্রীদের মুখে। জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বা SBSTC-এর এই বাসটি বাঁকুড়া থেকে করুণাময়ী যাওয়ার পথে বেলিয়াতোড়, বড়জোড়া, দুর্গাপুর স্টেশন, ডিভিসি মোড়, দুর্গাপুর সিটি সেন্টার, মুচিপাড়া, পানাগড় বাইপাস, বুদবুদ বাইপাস, বর্ধমান বাইপাস, শক্তিগড়, ডানকুনি, ডানলপ, বিমানবন্দর এবং উল্টোডাঙা স্টপেজ দেবে। আর বাঁকুড়া ডিপো থেকে সকাল ৬টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবে ভলভো বাসটি। অন্যদিকে কলকাতার করুণাময়ী থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে বাস ছাড়বে বিকেল ৪টা ১৫ মিনিটে। ফলে প্রয়োজন অনুযায়ী যাত্রীরা কলকাতা থেকে বাঁকুড়া বা বাঁকুড়া থেকে কলকাতার মধ্যে যাতায়াত করতে পারবেন।
এই বাসের টিকিট অফলাইন এবং অনলাইন—দুই মাধ্যমেই বুক করা যাবে। অনলাইনে SBSTC-এর নিজস্ব অ্যাপের পাশাপাশি বেসরকারি সংস্থার মাধ্যমেও আসন সংরক্ষণের সুযোগ রয়েছে। যার ফলে আবারও কলকাতা থেকে বাঁকুড়ায় ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। পাশাপাশি যারা চাকরি সূত্রে পরিবার নিয়ে বাঁকুড়ায় দীর্ঘদিন থাকছেন, তাঁরাও কলকাতায় মাঝে মধ্যেই পরিবার নিয়ে চলে আসতে পারবেন। আবার যারা সময় ও যাতায়াতের অভাবে কলকাতায় পরিবারের সঙ্গে দেখা করতে পারেন না, তাঁদের ক্ষেত্রেও দারুণ একটি সুযোগ তৈরি হল। তবে নিত্যযাত্রীদের কেউ কেউ ভলভো বাসের পরিষেবা নিয়ে কিছুটা ভিন্ন মত প্রকাশ করেছেন। একজন বলেছেন, ‘আমরা যারা প্রতিদিন যাতায়াত করি, তাঁদের জন্য ভলভো বাস খুব একটা কার্যকরী নয়। তবে যারা পরিবার নিয়ে যাচ্ছেন, তাঁদের জন্য এই বাস খুবই সুবিধাজনক হতে পারে।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে