শিলিগুড়িতে স্কুলেই যৌন হেনস্থা শিকার তৃতীয় শ্রেণির ছাত্রী, ধৃত সাফাই কর্মী

নিজের স্কুলে গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে। এই ঘটনাটি শিলিগুড়ির প্রধাননগরের একটি স্কুলের।

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিজের স্কুলে গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হল তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে। এই ঘটনাটি শিলিগুড়ির প্রধাননগরের একটি স্কুলের। স্কুলটি শহরের বুকে থাকা বেশ নামজাদা স্কুল। ওই ছাত্রী স্কুলের প্রাথমিক বিভাগে পড়াশোনা করে। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্কুলেরই সাফাইকর্মীর দিকে। প্রাথমিক স্কুলটিতে ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে সোমবার, যদিও সেটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। 

কথা জানাজানি হতেই অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েন।  তাঁরা স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখান। শেষ পর্যন্ত অভিভাবকদের চাপে পড়েই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।  ধৃতের নাম পাপ্পু বাসফোর। তার বাড়ি ডিআরআই কলোনিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছিলাম সোমবার স্কুল চলাকালীন শৌচাগারে গিয়েছিল তৃতীয় শ্রেণীর ছোট্ট পড়ুয়া। সেই সময় পাপ্পু বাসফোর নামে ওই সাফাইকর্মী তাকে যৌন হেনস্থা করে। কাঁদতে কাঁদতে শৌচালয় থেকে বেরিয়ে এসে সে গোটা ঘটনা জানায় শিক্ষককে। স্কুল শেষে বাড়ি গিয়েও সে মা-বাবাকে সব কিছু খুলে বলে।

এরপর শিশুটির অভিভাবকদের পক্ষ থেকে প্রথমে স্কুলে যোগাযোগ করা হয়। অভিযোগ, স্কুল সবকিছু জেনেও চুপ করেছিল। যেখানে পুলিশের কাছে গিয়ে সব কিছু বলা উচিত ছিল কর্তৃপক্ষের, সেখানে তারা কিছুই করেনি। এমনকি তারা অভিযোগ না জানানোরও পরামর্শ দিয়েছিল। এই খবর চাউর হতে খুব বেশি সময় লাগেনি।তারপর মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁরা স্কুলের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান। অভিভাবকদের দাবি ছিল ওই সাফাই কর্মীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে আবার কোনও না কোনও শিশু তার লালসার শিকার হবে। 

অভিভাবকরা বলেন সাফাইকর্মীকে তাঁদের হাতে তুলে দিতে। প্রিন্সিপালের ঘরের সামনে জড়ো হয়ে অভিভাবকদের একাংশ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। বাধ্য হয়ে খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারপরেই তারা অভিযুক্তকে গ্রেফতার করে। স্কুল থেকে অভিযুক্তকে বের করে থানায় নিয়ে যেতে চাপের মুখে পড়তে হয় পুলিশকে। ক্ষুব্ধ অভিভাবকরা অভিযুক্তকে পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে দ্বিতীয় শ্রেণীর ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে পাপ্পু বাসফোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই সঙ্গে অভিযোগ করা হয় স্কুলের বিরুদ্ধেও। তাঁদের দাবি ছিল স্কুল সবকিছু জেনেও বিষয়টিকে অত্যন্ত হালকা ভাবে নিয়েছে। এত বড় ঘটনা জানার পরও তারা পুলিশ কর্তৃপক্ষের সম্মুখীন হতে চাইনি। 

যদিও স্কুলের প্রিন্সিপালের দাবি এই বিষয়টি শোনার পর ছাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা হয়েছিল। অভিযোগ, পাপ্পু যাতে পালিয়ে না যায় তার জন্য তাকে পরের দিন সকালে স্কুলে আসতে বলা হয়। স্কুল কর্তৃপক্ষ যখন ভাবেন যে পুলিশকে জানাবেন তার আগেই অভিভাবক স্কুলের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য