টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাচার, পিছিয়ে গেল পরীক্ষা, অভিযোগ সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আবারও শিরোনামে সেই প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা, অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ শিক্ষকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও শিরোনামে সেই প্রশ্ন ফাঁসের অভিযোগ! এবার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিছিয়ে গেল স্কুলের পরীক্ষা, অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ শিক্ষকরা। অভিযোগ উঠল স্কুলের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠ হাইস্কুলে। অভিযোগ, স্কুলের দ্বিতীয় ইউনিট সামেটিভ টেস্টের আগেই ফাঁস হয়ে গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র। এই ঘটনাকে কেন্দ্র করেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্কুল চত্বরে। ইতিমধ্যেই এই ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষকদের একাংশ। আর পরিস্থিতির গুরুত্ব বিচার করে ৩ অগস্টের পরীক্ষা ৫ অগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফের নতুন প্রশ্নপত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, গত ২৫ জুলাই পঞ্চম থেকে নবম শ্রেণির দ্বিতীয় ইউনিট সামেটিভ টেস্টের জন্যে বাইরে থেকে প্রশ্নপত্র স্কুলে আনা হয়েছিল। আর প্রশ্নপত্র সম্পূর্ণ সিল করা ছিল। অভিযোগ, স্কুলের অফিস কক্ষে ওই প্রশ্নপত্রের প্যাকেট খুলে মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলেছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক হেমন্ত কুমার মণ্ডল। ঘটনায় আরও দু’জন জড়িত রয়েছেন। দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে প্রশ্নপত্র বাইরে পাচার করা হচ্ছে। এরপরেই এই বিষয়ে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুলের সহকারী শিক্ষক বিবেকানন্দ রায়। পাশাপাশি শিক্ষা দফতরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও বিষয়টি জানানো হয়েছে।

অভিযোগ পেয়েই হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্কুলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। আর পুনরায় প্রশ্নপত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সহকারী প্রধান শিক্ষক হেমন্ত কুমার মণ্ডল। তাঁর দাবি, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই তিনি সিসিটিভি ক্যামেরার সামনে প্রশ্নপত্র পরীক্ষার জন্য মোবাইলে ছবি তুলেছিলেন, পরে সেটা মুছে দেন। ব্যক্তিগত আক্রোশের কারণে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের