৭০০-র মধ্যে ৬৯১ নম্বর, ডাক্তার হতে চায় মাধ্যমিকে সপ্তম স্বর্ণাভ

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার নবদ্বীপের গর্ব স্বর্ণাভ সর্দার। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করে নজর কেড়েছে নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের এই কৃতী ছাত্র। ৭০০-র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৬৯১। ফলাফল প্রকাশের পর থেকেই স্বর্ণাভ ও তার পরিবারকে শুভেচ্ছা জানাতে বাড়িতে ভিড় জমিয়েছেন আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীরা।

নবদ্বীপ শহরের ১৩ নম্বর ওয়ার্ডের উত্তরবঙ্গপাড়া এলাকার বাসিন্দা স্বর্ণাভ। তার বাবা সজল সর্দার পেশায় একজন গৃহশিক্ষক এবং মা একজন আইসিডিএস কর্মী। সাধারণ পরিবারের ছেলে হয়েও কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে সে। পরিবারের সদস্যদের পাশাপাশি স্কুলের শিক্ষক এবং গৃহশিক্ষকরাও স্বর্ণাভের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।

জানা গিয়েছে, স্বর্ণাভের মোট সাতজন গৃহশিক্ষক ছিলেন। তবে শুধুমাত্র শিক্ষকদের উপর নির্ভর না করে নিজের নিয়মিত পড়াশোনাকেই সে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। স্বর্ণাভ জানায়, স্কুল ও গৃহশিক্ষকের পাশাপাশি বাড়িতে নিজে পড়াশোনা করাটাই সাফল্যের মূল চাবিকাঠি। পাশাপাশি সহায়িকা বই পড়াও খুব গুরুত্বপূর্ণ বলে মনে করে সে। তার প্রিয় বিষয় অঙ্ক এবং ভৌতবিজ্ঞান। পড়াশোনার ফাঁকে ক্রিকেট খেলতে ও খেলা দেখতে খুবই ভালোবাসে স্বর্ণাভ।

আগামী দিনে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে এই কৃতী ছাত্র। নিট পরীক্ষার মাধ্যমে ডাক্তারি পড়াই তার লক্ষ্য। পরিবারের সদস্যদেরও একই ইচ্ছে। স্বর্ণাভের বাবা সজল সর্দার বলেন, “ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি খুব মনোযোগী। পড়াশোনা ছাড়া অন্য কিছু খুব একটা ভাবে না। দিনরাত কঠোর পরিশ্রম করেছে বলেই আজ এই ফল সম্ভব হয়েছে।” স্বর্ণাভের এই সাফল্যে খুশির আবহ গোটা নবদ্বীপ জুড়ে। তার কৃতিত্ব আগামী প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই মনে করছেন এলাকার মানুষ।

অন্যদিকে, মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করে নদিয়ার বাদকুল্লার মুখ উজ্জ্বল করেছে দ্বৈপায়ন বিশ্বাস। নদিয়ার বাদকুল্লা ইউনাইটেড একাডেমির এই মেধাবী ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় ৭০০-র মধ্যে ৬৯৩ নম্বর পেয়ে রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান দখল করেছে। ফল প্রকাশের পর থেকেই পরিবার, স্কুল এবং এলাকাজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে।

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর

বাড়ির ভিতরেই স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

শ্রদ্ধার ‘ইথা’র ভয়ে কাঁটা! প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর, ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না ‘ফৌজি’

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের

বহাল থাকছে গ্রেফতারি পরোয়ানা, কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন পাথরসম্রাট টুলু মণ্ডল

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি