‘মানুষের হাতে থাকা স্ক্রু ড্রাইভার আর হাতুড়ি অনেক বেশি শক্তিশালী’, বিজেপিকে বার্তা অভিষেকের

অমিত শাহ-রা এই ধর্মতলায় ভাগ মমতা ভাগ বলেছিল, আজ বাংলার প্রতিটি এলাকা থেকে মানুষ বিজেপিকে ঝাঁটিয়ে মোদিকে উচিত শিক্ষা দিয়েছে - বার্তা অভিষেকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বিজেপির(BJP) উদ্দেশ্যে কড়া বার্তা দেবেন, আক্রমণ শানবেন সেটা আগে থেকেই অনুমান করা গিয়েছিল। হলও তাই। তিনি এলেন আর একুশের(Ekushe July) মঞ্চ থেকে নিজ গর্জনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। এটাই বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। একুশের মঞ্চ থেকেই তিনি জানিয়ে দিলেন, ‘আমরা মানব সেবায় বিশ্বাস করি। আমরা ধর্ম বাড়িতে করি। ঠাকুরের ঘরে বসে ধর্ম করি। আমরা যখন মানুষের ভোটে নির্বাচিত তখন আমাদের কোনও ধর্ম নেই। আমাদের একটাই ধর্ম, মানব ধর্ম। মানুষকে পরিষেবা দেওয়া। বিজেপি আমাকে হেনস্থা করেছে, আমার বয়স্ক বাবা-মা, আমার স্ত্রী, আমার শিশু পুত্রকে হেনস্থা করেছে। কাউকে ছাড়েনি। কিন্তু আমি বলেছি গলা কেটে দিলেও জয়বাংলা বেরোবে। বলেছিলাম, লোকসভা ভোটে মানুষের শক্তি কী দেখাব। ২৪ এর ভোটে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেখিয়েছি। ২০১৫ সালে অমিত শাহ(Amit Shah)-রা এই ধর্মতলায় ভাগ মমতা ভাগ বলেছিল, আজ বাংলার প্রতিটি এলাকা থেকে মানুষ বিজেপিকে ঝাঁটিয়ে মোদিকে উচিত শিক্ষা দিয়েছে।’

অভিষেক এদিন প্রশ্ন তুলেছেন নিট পরীক্ষার কেলেঙ্কারি নিয়ে। বলেছেন, ‘২০২২ সালে একুশে জুলাইয়ের পরের দিন পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে। তাহলে স্বাধীন ভারতের সর্ব বৃহৎ নিট কেলেঙ্কারির কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করবে না? কেন এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ? একুশের আগে যারা তৃণমূলে দমবন্ধ লাগছিল বলে বিজেপিতে গিয়েছিলেন, আবার তৃণমূলে ফিরে এসেছিলেন। কথা দিয়েছিলাম, যারা দলে ঢুকছে, তাঁদের কাউকে তৃণমূলের একটা সৈনিকের ওপরেও ছড়ি ঘোরাতে দেব না। এই এক-দেড়মাস আপনারা আমাকে কোনও দলীয় কর্মসূচিতে দেখেননি। তার কারণ, আমি পর্যালোচনা করছিলাম। সেই পর্যালোচনার ফল আপনারা তিন মাসের মধ্যে দেখতে পাবেন। কে কী কাজ করেছে তা আমি পর্যালোচনা করেছি। ভোটে কার ভূমিকা কেমন ছিল, তার পর্যালোচনা শেষ। এ বার পদক্ষেপ করা হবে। আরও বেশি করে মানুষের কাজ করতে হবে। আরও বেশি বিনয়ী হতে হবে। আরও বেশি শৃঙ্খলাপরায়ণ হতে হবে। কারণ, বাংলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি। জিতিয়েছে তৃণমূলকে। তাই তৃণমূল কর্মীদের দায়িত্বও আরও বেশি করে পালন করতে হবে।’

অভিষেক এদিন বিজেপিকে বিঁধে বলেন, ‘তৃণমূল কংগ্রেসকে ছোট করতে গিয়ে পুরো বাংলাকে ছোট করেছিল বিজেপি। ভোটের আগে সন্দেশখালি নিয়ে দেশের কাছে বাংলাকে ছোট করতে চাইছিল বিজেপি। কিন্তু সেখানেই তিন লাখের বেশি ভোটে হেরেছে বিজেপি। সাড়ে তিন লক্ষ ভোটে জিতেছে তৃণমূল। যে গঙ্গাধর কয়ালকে দিয়ে তৃণমূলের নামে মিথ্যে কুৎসা করেছিল বিজেপি, সেই গঙ্গাধরই বলছে, ভোটের দিনে প্রতি বুথে বিজেপির মদ খরচ ৫ হাজার টাকা! জনগণের গর্জন কী, তা ৪ জুন পুরো ভারতকে দেখিয়েছেন বাংলার মানুষ। সেই জয়ের কারিগর যদি কেউ হন, তাহলে সেটা তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। যারা ঝড়-জল-বৃষ্টি উপেক্ষা করে আজ এসেছেন। এই জয়টা আমাদের নেত্র্রীর পায়ে সমর্পণ করছি। ২০১৬ সালে কলকাতায় বিজেপি সভা করে বলেছিলেন যে ভাগ, ভাগ মমতা, ভাগ। আজ তাঁদের যোগ্য শিক্ষা দিয়েছেন বাংলার মানুষ। মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন, বাংলার মানুষ তাঁদের উচিত শিক্ষা দিয়েছেন। বিজেপি বিভিন্ন জায়গায় সভা করে বলেছিল যে তৃণমূল নেতাদের টাইট দেবে। বলেছিল, ইডি-সিবিআইয়ের হাতে স্ক্রু ড্রাইভার আছে। আমি বলছি, ইডি সিবিআইয়ের হাতে যে স্ক্রু-ড্রাইভার আছে সেটার থেকে মানুষের হাতে থাকা স্ক্রু ড্রাইভার আর হাতুড়ি অনেক বেশি শক্তিশালী।’

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরের জের, সাকিবের বাড়িতে আগুন ধরাল বিএনপি কর্মীরা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা