মাথাভাঙায় মিলল স্ক্রাব টাইফাস রোগীর সন্ধান, সচেতনতা প্রচার স্বাস্থ্য দফতরের

গত বছর দার্জিলিংয়ে দেখা মিলেছিল । এবার কোচবিহারের মাথাভাঙায় সন্ধান মিলল স্ক্রাব টাইফাস  আক্রান্ত এক রোগীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছর কোভিড সংক্রমণের মাঝে রাজ্যে দেখা মিলেছিল স্ক্রাব টাইফাস-এর। সেবার দার্জিলিংয়ে দেখা মিলেছিল। এবার কোচবিহারের মাথাভাঙায় সন্ধান মিলল স্ক্রাব টাইফাস  আক্রান্ত এক রোগীর। মাথাভাঙা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই রোগী। শনিবার মাথাভাঙা হাসপাতাল পরিদর্শন করেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুনীলা বর্মন। ৪০ বছর বয়স তাঁর। গত সোমবার শরীরে জ্বর নিয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে যান তিনি। ডাক্তারকে দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক। মাথাভাঙা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা সুনীলাকে রক্ত পরীক্ষা করতে বলেন। সেই রিপোর্ট আসার পর দেখা যায় তিনি স্ক্রাব টাইফাস আক্রান্ত হয়েছেন। এই খবর পাওয়ার পর শনিবার জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা হাসপাতাল পরিদর্শন করতে যান। পাশাপাশি স্ক্রাব টাইফাস নিয়ে সচেতনতামূলক প্রচার শুরু করেন তাঁরা। উল্লেখ্য গত বছর করোনা সংক্রমণ পরিস্থিতির মাঝে এই স্ক্রাব টাইফাস আক্রান্তের ঘটনা সামনে আসে সেপ্টেম্বর মাসে। তার ৮ মাস পর আবার রাজ্যে এই রোগের হানা।

ব্যাকটেরিয়াঘটিত রোগ ‘স্ক্রাব টাইফাস’। ‘ওরিয়েনসিয়া শুশুগামুসি’ নামের ব্যাক্টেরিয়াই প্রধানত এই রোগের কারণ।  স্ক্রাব টাইফাসের উপসর্গ ডেঙ্গি বা টাইফয়েডের উপসর্গের সঙ্গে মিল রয়েছে।  সেই কারণে প্রথমে পরীক্ষা না করে একে চিহ্নিত করা মুশিল হয়ে দাঁড়ায় চিকিৎসকদের কাছে। এই জীবানু দেহে বাসা বাঁধলে সপ্তাহখানেক পর থেকে শীত ভাব এবং জ্বর অনুভূত হয়। আকস্মিক জ্বরের সঙ্গে মাথা ব্যথার মতো উপসর্গও দেখা দেয়। এই উপসর্গ শরীরে ফুটে ওঠার ৫ দিনের মধ্যে  দেহের বিভিন্ন জায়গায় একাধিক ফুসকুড়ি দেখা দিতে পারে।

​কাছের অত্যাধিক চাপ, ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী রেলকর্মী, লাইন থেকে উদ্ধার দুই টুকরো দেহ

মাঝ আকাশে বিমানের জরুরি দরজা খোলার চেষ্টা! কোচিতে রানওয়েতেই গ্রেফতার যাত্রী

সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

চলন্ত লোকাল ট্রেনে কোমর থেকে বেল্ট খুলে তরুণীকে হুমকি যুবকের! নির্বাক সহযাত্রীরা, ভাইরাল ভিডিও

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক

সীমান্তে উদ্ধার নকল ওষুধের ভাণ্ডার, বাংলাদেশে পাচারের আগেই দোকান সিল করল EB

পাড়ায় পাড়ায় ক্যাম্প করে রক্ত সংগ্রহ বন্ধ, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বেসরকারি ব্লাড ব্যাঙ্ক

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

জোড়া ঘূর্ণাবর্তে ভিজবে বাংলা, দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

রক্ষাকবচ পেয়েও অস্বস্তিতে সুমিত, এফআইআরের বিরুদ্ধে হাইকোর্টে অভিষেকের আপ্তসহায়ক

পুনর্বিন্যাসের পর বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড, জারি বিজ্ঞপ্তি

ডিলিমিটেশন বিল নিয়ে কোন পথে ডিএমকে? অবস্থান স্পষ্ট করলেন উদয়নিধি