হলদিয়া ও কাঁথির এসডিপিওকে বদলি করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পুলিশে রদবদল।২০২৩ ব্যাচের আইপিএস অফিসার অলোক কুমারকে হলদিয়ার এসডিপিও(SDPO Haldia) পদে এবং ডব্লিউবিপিএস অফিসার অতনু ঘোষালকে কাঁথির এসডিপিও(SDPO Kanthi) পদে নিয়োগ করা হয়েছে। রবিবার বিকেল পাঁচটার মধ্যে তাদের নতুন পদে দায়িত্বভার নেওয়ার নির্দেশ দেওয়া হয়।এই রদবদলের প্রস্তাব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে পাঠানো হয়েছিল। যা কমিশন অনুমোদন করেছে। সাম্প্রতিক অতীতে রাজ্যের পুলিশ প্রশাসনের একাধিক পদে বদল হয়েছে। শনিবার রাতে বদলি করা হয়েছে বাগুইহাটি থানার আইসিকে(IC Baguiati) হাওড়া গ্রামীণ এলাকায়।

বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনারকেও বদলি করা হয়। এটিকে ভোটের আবহাওয়া কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হচ্ছে বঙ্গকে। নির্বাচনে আগে বুথের নিরাপত্তা ও নজরদারি নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কমিশন। রাজ্যে স্পর্শকাতর বুথ ইতিমধ্যে প্রায় সাড়ে আট হাজার চিহ্নিত করা হয়েছে। প্রথম দফার ভোটে ১৫০০টি বুথে বিশেষ সর্তকতা অবলম্বন করা হচ্ছে কমিশনের তরফে। বুথ জ্যাম ঠেকাতে নেওয়া হয়েছে একগুচ্ছ সিদ্ধান্ত। ভোট শুরুর আগেই সমস্ত বুথে ক্যামেরা সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যামেরাগুলো সরাসরি ওয়েব কাস্টিং(Web Casting) এর মাধ্যমে কমিশনারের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত রাখা হচ্ছে।

সেখান থেকে স্ক্রিনের দিকে নজর রাখবেন কমিশনের বিশেষ আধিকারিকরা। বুথগুলিতে দুটি করে ক্যামেরা থাকলেও অতি স্পর্শকাতর বুথগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসারদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে ভোটের আগে মকপোল শেষ হওয়ার পরই ক্যামেরা সঠিকভাবে কাজ করছে কিনা তা কমিশনকে জানাতে হবে। কমিশনের তরফ থেকে থানার আইসি ও ওসিদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল ভোটের দিন যদি কোন এলাকায় বোমাবাজি হয় কিংবা আগ্নেয়াস্ত্র বা ছুরি নিয়ে ভয় দেখানো হয় তাহলে সেই থানার ওসি অথবা আইসিকে কৈফয়ত দিতে হবে ।তার দায় নিতে হবে। প্রয়োজনের সাসপেন্ড করা হবে।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?