নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

সপ্তাহান্তে শিয়ালদহ-রাণাঘাট শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। ফলে ফের দুর্ভোগে পড়তে পারেন রেলযাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহান্তে শিয়ালদহ-রাণাঘাট শাখার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের। ফলে ফের দুর্ভোগে পড়তে পারেন রেলযাত্রীরা। জানানো হয়েছে, আগামী ১৮ ও ১৯ জুলাই ৪ ঘন্টার জন্যে নৈহাটি জংশনে নন-ইন্টারলকিং ট্রাফিক ব্লক করা হবে। আধুনিক ইন্টারলকিংয়ের কাজ চলবে। তাই ওই দুই দিন কয়েকটি লোকাল ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি একাধিক দূরপাল্লার মেইল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচীতেও পরিবর্তন আনা হয়েছে।

পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন নৈহাটি জংশন। বেশিরভাগ ট্রেনগুলি নিয়মিত এই স্টেশন দিয়ে যাতায়াত করে। পাশাপাশি শিয়ালদহ শাখা দিয়ে ব্যান্ডেল যাওয়ারও একমাত্র পথ নৈহাটি স্টেশন। এছাড়া ছুটির দিনগুলিতে বড় মায়ের পুজোর জন্যে নৈহাটি স্টেশনে বেশি ভিড় জমে। তবে সমস্যায় পড়তে হবে না নিত্যযাত্রীদের। কারণ কাজ হবে রাতে। জানা গিয়েছে, নৈহাটি স্টেশনে সেন্ট্রাল ইআই প্যানেল এবং ইআই হাটে আধুনিক সার্কিট বসানোর কাজ হবে ওই দুইদিন। তাই ১৮ জুলাই, শনিবার রাত ১২ টা থেকে ১৯ জুলাই, রবিবার ভোর ৪ টা পর্যন্ত মোট চার ঘন্টা নৈহাটি স্টেশনে নন-ইন্টারলকিং ট্রাফিক ব্লক থাকবে।

১৮ জুলাই, ৬৩১১১ শিয়ালদহ-রানাঘাট লোকাল, ৩১৪৪৭ নৈহাটি-শিয়ালদহ লোকাল, ৩১৪৫০ শিয়ালদহ-নৈহাটি লোকাল বাতিল থাকবে। অন্যদিকে ৬৩১০৬ লালগোলা-শিয়ালদহের গন্তব্য বদল হবে। রানাঘাট পর্যন্ত চলবে। তারপরে ফিরতি পথে শিয়ালদহ যাবে না। এছাড়া ৩১১৯২ নৈহাটি-কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী পর্যন্ত চলবে। ১৩১০৬ বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা দেরিতে ছাড়বে, ১৩১৬০ যোগবাণী-কলকাতা এক্সপ্রেস প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ছাড়বে। ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে ছাড়বে। ৫৩১৭২ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ৭৫ মিনিট দেরিতে ছাড়বে।

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা