শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেনের সময় ও রুট বদল, দেখে নিন তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাত্রীদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করতে নতুন উদ্যোগ নিল পূর্ব রেল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি মাথায় রেখে শিয়ালদহ ডিভিশন ইএমইউ পরিষেবার সম্প্রসারণ এবং একাধিক নতুন বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে শিয়ালদহ-গেদে, গেদে-রানাঘাট এবং গেদে-মাঝেরহাট রুটে প্রতিদিন যাতায়াত করা হাজার হাজার যাত্রী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে এই রুটগুলির যাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ বাড়ানোর দাবি উঠছিল। সেই দাবির প্রেক্ষিতেই পূর্ব রেল পরিষেবা বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে যুদ্ধে কপাল খুলল টোটো চালকদের! ব্যাপক চাহিদা, বাড়ছে আয়

রেল সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ ২০২৬ (সোমবার) থেকে শিয়ালদহ ডিভিশনে পরীক্ষামূলকভাবে অতিরিক্ত ও সম্প্রসারিত বিশেষ ট্রেন চালু করা হবে। আপাতত এই পরিষেবাগুলি অস্থায়ী ভিত্তিতে চালু করা হলেও যাত্রীদের সাড়া অনুযায়ী ভবিষ্যতে স্থায়ী করার সম্ভাবনাও রয়েছে।

গেদে রুটে পরিষেবা বাড়ানো
শিয়ালদহ-ব্যারাকপুর লোকাল (৩১২২৭) ট্রেনটি এখন গেদে পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এটি ৩১৯৩১ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে সকাল ৯টা ২৮ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে গেদে পৌঁছবে।

একইভাবে ৩১২২৬ নম্বর ট্রেনটি এখন ৩১৯৩০ ডাউন
গেদে-শিয়ালদহ স্পেশাল হিসেবে চলবে। এটি সকাল ৮টা ২৬ মিনিটে গেদে থেকে ছেড়ে সকাল ১০টা ৫৭ মিনিটে শিয়ালদহে পৌঁছবে, যা অফিসযাত্রীদের জন্য সুবিধাজনক হবে।

এছাড়াও শিয়ালদহ-নৈহাটি লোকাল (৩১৪৩১) ট্রেনটির সময় পরিবর্তন করে বিকেল ৪টা ৫০ মিনিটে করা হয়েছে এবং এটিকে গেদে পর্যন্ত বাড়িয়ে ৩১৯৩৩ আপ শিয়ালদহ-গেদে স্পেশাল হিসেবে চালানো হবে। এই ট্রেনটি সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে গেদে পৌঁছবে। এর ফলে নদিয়া জেলার যাত্রীদের জন্য নতুন সন্ধ্যাকালীন যোগাযোগ তৈরি হবে।

গেদে-মাঝেরহাট সরাসরি ট্রেন
ক্রস-সেকশনাল যাত্রার সুবিধার কথা মাথায় রেখে গেদে-রানাঘাট এবং নৈহাটি-মাঝেরহাট পরিষেবাকে একত্রিত করে একটি নতুন সরাসরি পরিষেবা চালু করা হয়েছে।
৩০১৪৪ ডাউন গেদে-মাঝেরহাট স্পেশাল ট্রেনটি বিকেল ৪টা ১৫ মিনিটে গেদে থেকে ছেডে রাত ৭টা ২৮ মিনিটে মাঝেরহাট পৌঁছবে।

সন্ধ্যার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন
যাত্রীদের ভিড় সামাল দিতে ৩১৩৩৩ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল ট্রেনটির সময় এগিয়ে আনা হয়েছে। আগে যেখানে ট্রেনটি বিকেল ৪টা ৫০ মিনিটে ছাড়ত, এখন তা ৪টা ৩০ মিনিটে ছাড়বে।

রানাঘাট-গেদে রুটে নতুন বিশেষ ট্রেন
স্থানীয় যাত্রীদের সুবিধার জন্য এই শাখায় তিনটি নতুন ইএমইউ
স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে-
৩১৭৬১ আপ রানাঘাট-গেদে স্পেশাল: সকাল ৭টা ৫ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে ৭টা ৫৭ মিনিটে গেদে পৌঁছবে।
৩১৭৬২ ডাউন গেদে রানাঘাট স্পেশাল: দুপুর ১টা নাগাদ গেদে
থেকে ছেড়ে ১টা ৫৫ মিনিটে রানাঘাট পৌঁছবে।
৩১৭৬৪ ডাউন গেদে-রানাঘাট স্পেশাল: রাত ৮টা ২৫ মিনিটে গেদে থেকে ছেড়ে রাত ৯টা ২১ মিনিটে রানাঘাট পৌঁছবে।

পূর্ব রেলের মতে, এই উদ্যোগ উপনগরীয় যাত্রীদের দীর্ঘদিনের দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন ট্রেন পরিষেবা এবং রুট সম্প্রসারণের ফলে প্রতিদিনের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিষেবাগুলি পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে এবং যাত্রীদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে ভবিষ্যতে আরও উন্নত পরিষেবা চালুর পরিকল্পনা করা হবে। বিস্তারিত সময়সূচি জানতে যাত্রীদের স্টেশন নোটিস বোর্ড অথবা রেলের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী