দমদমে রেলের কাজের জন্য দুর্ভোগ! বাতিল হচ্ছে ১২টি লোকাল ট্রেন, জেনে নিন দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়ালদা ডিভিশনের রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে শিয়ালদা-বনগাঁ ও সংলগ্ন শাখার যাত্রীদের জন্য এই খবর অত্যন্ত জরুরি। পূর্ব রেল দমদম জংশন স্টেশনে কাজের জন্য প্রায় সাড়ে ৪ ঘণ্টার ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে, যার জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল ও বিলম্বিত হবে।

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ এপ্রিল রাত থেকে ৫ এপ্রিল ভোর পর্যন্ত এই ব্লক কার্যকর থাকবে। এর প্রভাব পড়বে আপ ও ডাউন-দুই দিকের ট্রেন চলাচলে। ইতিমধ্যেই মোট ১২টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মূলত শনি ও রবিবার ভোরের সময়সূচিকে প্রভাবিত করবে।

আরও পড়ুন: ভোটার তালিকা থেকে উধাও কাউন্সিলরের পরিবারের ৪ জনের নাম, সরব তৃণমূল

বাতিল ট্রেনগুলির তালিকা:
শনিবার রাতে-
রাত ১০:২৫ শিয়ালদা-ডানকুনি লোকাল
রাত ১১:৪০ ডানকুনি-শিয়ালদা লোকাল
রাত ১১:৫৮ শিয়ালদা-রানাঘাট মেমু
রাত ১১:১৫ শিয়ালদা-নৈহাটি লোকাল
রাত ১১:১৫ নৈহাটি-শিয়ালদা লোকাল
রাত ১০:৩৭ শিয়ালদা-বনগাঁ লোকাল
রাত ১০:৪০ বনগাঁ-শিয়ালদা লোকাল
রাত ১০:২২ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল

রবিবার ভোরে-
ভোর ৪:০৭ শিয়ালদা-ডানকুনি লোকাল
ভোর ৫:০০ ডানকুনি-শিয়ালদা লোকাল
ভোর ৩:২০ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল
ভোর ৩:১০ শিয়ালদা-বনগাঁ লোকাল

যদিও পূর্ব রেলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি, রেলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে যে এই ট্রাফিক ব্লকের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতে বহু যাত্রী সপ্তাহান্তে বাড়ি ফেরার জন্য এই রুটের ট্রেনের ওপর নির্ভর করেন। ফলে হঠাৎ করে ট্রেন বাতিল হওয়ায় তাঁদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রবিবার ভোরে বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা ফুল, মাছ, সবজি ও অন্যান্য পণ্য নিয়ে কলকাতা ও শহরতলির বাজারে আসেন। ভোরের ট্রেনগুলি বাতিল হওয়ায় তাঁদেরও সমস্যায় পড়তে হতে পারে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ