দুর্গাপুরকাণ্ডে নয়া মোড়, ২ ধৃতকে বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : দুর্গাপুরের মেডিক্যাল কলেজ হাসাপাতালের চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনা ধৃত ২ জনের বাড়িতে পৌঁছেছে পুলিশ। মঙ্গলবার সকালে ধৃত শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনের বাড়িতে পৌঁছেছে পুলিশ। সেখানে প্রাথমিক তদন্তের কাজ চালান পুলিশ আধিকারিকরা। অভিযুক্তদের ঘরে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন তাঁরা। ঘটনার দিন তাঁদের জামাকাপড় থেকে শুরু করে আরও কিছু জিনিসের খোঁজেই গিয়েছেন তদন্তকারী অফিসাররা।

জানা গিয়েছে, রবিবার ও সোমবার এই ঘটনায় সকল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ২ জনকে দুর্গাপুর আদালতে তোলা হলে তাদের ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাই ৫ জনকেই একসঙ্গে ফের আদালতে তোলা হবে। দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে গত শুক্রবার। জানা যায়, শুক্রবার রাত নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেখানেই পাঁচ যুবক মিলে তাদেরকে ঘিরে ধরে। পরে ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের পর ওই সহপাঠী নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারকে ফোন করে সমস্ত খবর দেওয়া হলে রাতেই দুর্গাপুর চলে যান নির্যাতিতার পরিবার। ধৃতরা অপু বাউড়ি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন। রবিবার রাতে যাকে গ্রেফতার করা হয়েছে, সে দুর্গাপুুর পুরনিগমের অস্থায়ীকর্মী। পঞ্চমজনকেও গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতিতার সহপাঠীকেও আটক রাখা হয়েছে। ৫ অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই ঘটনায় সহপাঠীর ভূমিকা কী সেটাও রয়েছে আতশকাঁচের তলায়।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার