বাংলা সহায়তা কেন্দ্র থেকে চালু হচ্ছে সরকারি দূরপালার বাসের আসন সংরক্ষণের সুবিধা

গ্রামের মানুষেরাও যাতে গ্রামে থেকেই সরকারি দূরপালার বাসের আসন সংরক্ষণের সুবিধা পান তার জন্যই এই পরিষেবা চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি দূরপাল্লার বাসের(Long Distance Bus) আসন সংরক্ষণ বা Seat Reservation করা আরও সহজ করে দিতে বড় উদ্যোগ নিল রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যে চালু থাকা ৩৫৬১টি বাংলা সহায়তা কেন্দ্র বা BSK থেকেই সরকারি দূরপালার বাসের Seat Reservation করার ব্যবস্থা চালু করে দেওয়া হচ্ছে। আগামী নভেম্বর মাস থেকেই রাজ্যজুড়ে এই পরিষেবা মিলবে সব বাংলা সহায়তা কেন্দ্র থেকেই। বর্তমানে কিছু অনলাইন পরিষেবা ব্যতীত বাসের ডিপোতে গিয়েই সরকারি দূরপাল্লার বাসের জন্য আসন সংরক্ষণ করতে হয়। এতে শহরের লোকেরাই এতদিন সুবিধা পেতেন। গ্রামের লোকেদের সেই তুলনায় এই সুবিধা পেতেন না। কিন্তু এবার সেই ছবিতেই বদল আনতে চাইছে রাজ্য সরকার। গ্রামের মানুষেরাও যাতে গ্রামে থেকেই সরকারি দূরপালার বাসের আসন সংরক্ষণের সুবিধা পান তার জন্যই বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই পরিষেবা চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন, ‘ডানা’র ঝাপটায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বর্তমানে রাজ্যের প্রায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতেই একটি করে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে। ফলে সেগুলিতে এই পরিষেবা চালু হলে বাড়ির অদূরেই সরকারি দূরপাল্লা বাসের আসন সংরক্ষণের সুবিধা পাবেন আম জনতা। আর সেই লক্ষ্যেই রাজ্যের তরফে এই পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই পরিষেবা চালুর লক্ষ্যে বাংলা সহায়তা কেন্দ্রগুলি পরিচালনার সঙ্গে যুক্ত পদস্থ কর্তাসহ BSK Project Management Unit’র অফিসারদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে রাজ্যের পরিবহণ দফতরের। তৈরি হয়েছে একটি SOP বা Standard Operating Procedure। রাজ্যের পরিবহণ দফতর সূত্রে খবর, আর দিন ১৫’র মধ্যেই রাজ্যের সব বাংলা সহায়তা কেন্দ্র থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে। প্রথমে রাজ্য পরিবহণ নিগমের অধীন থাকা দূরপাল্লার বাসগুলির জন্যই এই পরিষেবা চালু করা হবে। ধাপে ধাপে যুক্ত হবে রাজ্যের অন্যান্য পরিবহণ নিগমগুলিও।

আরও পড়ুন, ‘হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে’, সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

এখন বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্যের ৪০টি দফতরের ৩০৩টি পরিষেবা দেওয়া হয়। তার মধ্যে রয়েছে বিদ্যুৎ বিল, পুর সম্পত্তি কর ও খাজনা জমা, ট্রেড লাইসেন্স, মিউটেশন প্রভৃতির ফি প্রদান। এবার এর সঙ্গে যুক্ত হতে চলেছে সরকারি দূরপাল্লার বাসের আসন সংরক্ষণের সুবিধাও। শীতের আগেই এই পরিষেবা চালু হওয়ায় যেসব পর্যটক দূরপাল্লার বাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁরাও উপকৃত হবেন। উল্লেখ্য, এখনও পর্যন্ত বাংলা সহায়তা কেন্দ্র থেকে একেবারে বিনামূল্যে সাড়ে ১৩ কোটি পরিষেবা দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের মাধ্যমেই ৮ লক্ষ ১০ হাজার নাগরিক এই বিএসকে’র মাধ্যমেই প্রায় ৩৮ কোটি ৬০ লক্ষ টাকার ভূমিরাজস্ব প্রদান করেছেন। এছাড়া ২১ কোটি ২৭ লক্ষ টাকা রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প ডিউটিও আদায় হয়েছে এই বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে। বিদ্যুৎ বিল জমা পড়েছে ৩৪৫ কোটি টাকার। এবার দূরপাল্লার সরকারি বাসের আসন সংরক্ষণের সুবিধা চালু হওয়ায় রাজ্যের পরিবহণ দফতরও লাভবান হতে চলেছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ