ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

মেরামতি ও সংস্কারের কাজের জন্যে আবারও বন্ধ রাখা হবে বিদ্যাসাগর তথা দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার (২ অগস্ট) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরামতি ও সংস্কারের কাজের জন্যে আবারও বন্ধ রাখা হবে বিদ্যাসাগর তথা দ্বিতীয় হুগলি সেতু। আগামী রবিবার (২ অগস্ট) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। কলকাতা ট্রাফিক পুলিশের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের উদ্যোগে স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপনের কাজের জন্যে আগামী রবিবার সকাল থেকে ৮ ঘন্টা হুগলি সেতুতে সমস্ত রকম যাতায়াত এবং যান চলাচল বন্ধ থাকবে। সেই সময়ে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনের কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স (HRBC) কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গ সরকারের এই স্বশাসিত সংস্থাটির প্রতিষ্ঠা হয়েছে ১৯৬৯ সালে। হুগলি নদীর উপর সেতু নির্মাণ ও তার রক্ষণাবেক্ষণ তারাই করে থাকেন।

তবে হঠাৎ করে শহরের অন্যতম প্রধান এই লাইফলাইন বন্ধ হয়ে যাওয়ায় কেউ যাতে চরম দুর্ভোগে না পড়েন, সেই কারণেই আগে থেকে নির্দেশিকা জারি করে দেওয়া হল। সেই সময়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনগুলিকে। যানবাহনগুলি হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড ও রেড রোড-সহ অন্যান্য নির্ধারিত রুট ব্যবহার করতে পারবে।

যানজটের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। জিরুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুগামী পশ্চিমমুখী গাড়িগুলিকে ‘টার্ফ ভিউ’ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে। খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যদিও এ বছরের শুরু থেকেই বিদ্যাসাগর সেতু সংস্করণের কাজ চলছে। রবিবার রাজ্যে ছুটির দিন থাকায় এই দিনেই বেশিরভাগ কাজ করে নেওয়া হয়।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা